ঢাকা ১২:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
চুয়াডাঙ্গায় ২শ’ শিক্ষার্থীর হাতে বসুন্ধরা শুভসংঘের গাছের চারা আগুন থেকে বাঁচতে ভবন থেকে ঝাঁপ, লখনৌতে নিহত ১১ আন্তঃজেলা চোরচক্রের সক্রিয় সদস্য চোরাইকৃত মোটরসাইকেলসহ গ্রেফতার পদ্মা নদীতে চাঁদাবাজির সময় দুই যুবক আটক, নগদ টাকা ও ট্রলার জব্দ ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা সফল, ৬০ দিনের রোডম্যাপে সমঝোতা: শেহবাজ শরিফ আওয়ামী লীগের অপতৎপরতা ঠেকাতে ৬ জেলায় সেনা মোতায়েন: স্বরাষ্ট্রমন্ত্রী বিতর্কের মুখে তিন ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর বিচারাঙ্গনের উজ্জ্বল নক্ষত্র: খন্দকার মোঃ আছাদুজ্জামান ২৩ জুন সারাদেশে বিক্ষোভ সমাবেশ করবে এনসিপি নজরুল বিশ্ববিদ্যালয়ে গাঁজা সেবনের অভিযোগে সিনিয়র-জুনিয়র সংঘর্ষ

সেপ্টেম্বর-অক্টোবর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০১:২৫:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬ ৪৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চলতি বছরের সেপ্টেম্বর-অক্টোবর মাস থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে বলে জানিয়েছেন মীর শাহে আলম। মঙ্গলবার বগুড়ায় প্রশাসক নিয়োগ প্রসঙ্গে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, আগামী এক বছরের মধ্যেই পাঁচটি স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে সরকারের।

তিনি জানান, বাজেট পাওয়া সাপেক্ষে কোন নির্বাচন আগে অনুষ্ঠিত হবে, তা নির্ধারণ করা হবে। স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে ইউনিয়ন পরিষদ নির্বাচন দিয়ে। এরপর ধাপে ধাপে অপেক্ষাকৃত বড় বাজেটের নির্বাচন আয়োজন করা হবে।

সরকারের পরিকল্পনা অনুযায়ী, পর্যায়ক্রমে দেশের বিভিন্ন স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন সম্পন্ন করা হবে বলে জানান তিনি। স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে প্রশাসনিক প্রস্তুতি ও প্রয়োজনীয় অর্থ বরাদ্দ নিয়েও কাজ চলছে বলে ইঙ্গিত দেন প্রতিমন্ত্রী।

নিউজটি শেয়ার করুন

সেপ্টেম্বর-অক্টোবর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: প্রতিমন্ত্রী

আপডেট সময় : ০১:২৫:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬