ঢাকা ০৪:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
৪ মাত্রার ভূমিকম্পে কাঁপল ঢাকা ও আশপাশের এলাকা আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল পেনাল্টি মিস করেও ইতিহাস গড়লেন মেসি চোরাই পথে সার পাচারকালে আটক, মোবাইল কোর্টে ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা উত্তরপ্রদেশের লখনউয়ের কোচিং সেন্টারে আগুন, ঝলসে মৃত্যু অন্তত ১৫ জনের  বকেয়া বিদ্যুৎবিল পরিশোধের পর চালু হলো বেলগাছি ইউনিয়ন পরিষদের কার্যক্রম ছাত্রলীগের ‘উসকানিমূলক কর্মকাণ্ডের’ প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গায় বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৭ নেতাকর্মী গ্রেফতার কুলাউড়ায় যানজট, মাদক ও অপরাধ দমনে নেওয়া হলো কঠোর সিদ্ধান্ত তাড়াশে কোচিং সেন্টারের আড়ালে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন-নিপিড়নের অভিযোগ

আলমডাঙ্গায় নবাগত ইউএনও শাহীনুর আক্তারের সঙ্গে উপজেলা বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

বশিরুল আলম, সিনিয়র স্টাফ রিপোর্টার, আলমডাঙ্গা:
  • আপডেট সময় : ০১:২৬:০৮ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬ ৭৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার শাহীনুর আক্তার এর সঙ্গে উপজেলা বিএনপির নেতৃবৃন্দের এক সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়কেন্দ্রিক এ আয়োজনটি উপজেলার প্রশাসন ও রাজনৈতিক নেতৃত্বের মধ্যে পারস্পরিক সহযোগিতা, উন্নয়ন কার্যক্রম এবং জনসেবামূলক কর্মকাণ্ডকে আরও গতিশীল করার প্রত্যয়ে অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/20/আলমডাঙ্গা-থানা-পুলিশের-ম-2/

সভায় আলমডাঙ্গা উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নাগরিক সেবা বৃদ্ধি, উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি, সাধারণ মানুষের সমস্যা নিরসন এবং প্রশাসনের সঙ্গে রাজনৈতিক নেতৃবৃন্দের সমন্বিত ভূমিকা নিয়ে খোলামেলা আলোচনা করা হয়। এসময় নবাগত ইউএনও শাহীনুর আক্তার বলেন, জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে প্রশাসন সবসময় আন্তরিকভাবে কাজ করবে। তিনি রাজনৈতিক ও সামাজিক সকল শ্রেণিপেশার মানুষের সহযোগিতা কামনা করেন এবং আলমডাঙ্গাকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও জনবান্ধব উপজেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি শহিদুল কাউনাইন টিলু, সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলাম রোকন, সিনিয়র সহসভাপতি আকতার জোয়ার্দার, সাংগঠনিক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিন্টুসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/20/জাতীয়-শিক্ষা-পদকে-আলমডা/

নেতৃবৃন্দ নবাগত ইউএনওকে ফুলেল শুভেচ্ছা জানান এবং উপজেলার উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজে প্রশাসনের পাশে থেকে সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন। সভার পরিবেশ ছিল আন্তরিক ও প্রাণবন্ত। উপস্থিত নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, প্রশাসন ও জনগণের মধ্যে সেতুবন্ধন তৈরি করে আলমডাঙ্গার উন্নয়ন অগ্রযাত্রা আরও বেগবান হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আলমডাঙ্গায় নবাগত ইউএনও শাহীনুর আক্তারের সঙ্গে উপজেলা বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০১:২৬:০৮ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬