কালীগঞ্জে ৩ দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন
- আপডেট সময় : ১১:১৯:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬ ৪৭ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান সারাদেশে একযোগে ভূমি সেবা মেলার উদ্বোধন করেন। এরই ধারাবাহিকতায় গাজীপুরের কালীগঞ্জ উপজেলা-এ ৩ দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সারওয়ার লিমা।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/20/কুলাউড়ায়-ভূমি-সেবা-মেল/
এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ, উপজেলা বিএনপির আহ্বায়ক হুমায়ূন কবির মাস্টার, বীর মুক্তিযোদ্ধাগণ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীসহ ভূমি সেবা নিতে আসা কালীগঞ্জ উপজেলার সর্বস্তরের ভূমি মালিকরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/20/মৌলভীবাজারে-জেলা-পুলিশের/
মেলায় ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা সহজ ও দ্রুত সময়ের মধ্যে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে নানা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। তিন দিনব্যাপী এ মেলায় সাধারণ মানুষকে ভূমি উন্নয়ন কর, নামজারি, খতিয়ান ও ভূমি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে তথ্য ও সেবা প্রদান করা হবে।




















