তথ্য যাচাই ছাড়াই অভিযোগ, তদন্তে মিলল কুলাউড়ার স্কুল ফিডিংয়ে খাবারের মান ঠিক থাকার প্রমাণ
- আপডেট সময় : ১১:৩৩:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬ ৫০ বার পড়া হয়েছে
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় সাময়িক বন্ধ থাকার পর ১৯ মে থেকে পুনরায় চালু হয়েছে স্কুল ফিডিং কার্যক্রম।১৯ মে মঙ্গলবার থেকে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ শুরু হয়েছে।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/21/সলঙ্গায়-আ-লীগ-নেতা-আসলাম/
এর আগে গত ১৫ মে স্কুল ফিডিং কার্যক্রমে সরবরাহকৃত বনরুটিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের লোগোবিহীন পলি ব্যবহার এবং কিছু কলা পচা থাকার অভিযোগ ওঠে সংবাদ প্রকাশ হয়। অভিযোগের পরিপ্রেক্ষিতে ১৬ মে থেকে ১৮ মে পর্যন্ত খাবার সরবরাহ সাময়িকভাবে বন্ধ রেখে বিষয়টি তদন্ত করা হয়। পুনরায় কার্যক্রম চালুর পর ২০ মে বুধবার সরেজমিনে গিয়ে দেখা যায়, শিক্ষার্থীদের মাঝে ভালো মানের ও সতেজ খাবার বিতরণ করা হচ্ছে।
খাবারের মান সম্পর্কে কুলাউড়া উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা জানান, আগে এবং বর্তমানে যে খাবার সরবরাহ করা হয়েছে তার মান ভালো ছিল। এসব খাবার খেয়ে শিক্ষার্থীদের কোনো ধরনের সমস্যা হয়নি। পাশাপাশি অভিভাবকদের কাছ থেকেও কোনো অভিযোগ পাওয়া যায়নি। তারা আরও বলেন, বর্তমান সরকারের স্কুল ফিডিং কার্যক্রমের ফলে শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিতি বৃদ্ধি পেয়েছে এবং শিক্ষার মান উন্নত হচ্ছে। তারা এ কার্যক্রম নিয়মিত চালু রাখার দাবি জানান।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/21/আলমডাঙ্গার-ঐতিহ্যবাহী-পশ/
এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ খোরশেদ আলম বলেন, সম্প্রতি স্কুল ফিডিং কার্যক্রমে খাবার সরবরাহকারী প্রতিষ্ঠান ইসলাম এন্টারপ্রাইজের বিরুদ্ধে কিছু অভিযোগ আসে। তদন্তে আমরা জানতে পারি, বনরুটির মোড়কে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও গণশিক্ষা মন্ত্রণালয়ের লোগোসম্বলিত পলির সরকারি সরবরাহে সাময়িক ঘাটতি থাকায় লোগোবিহীন পলি ব্যবহার করা হয়েছিল। বর্তমানে পর্যাপ্ত পলি সরবরাহ রয়েছে এবং পলি না থাকার কারণে ১৬ মে থেকে ১৮ মে খাবার সরবরাহ বন্ধ ছিলো।
তিনি আরও বলেন, কুলাউড়া উপজেলায় প্রতিদিন প্রায় ২৪ হাজার শিক্ষার্থীর জন্য খাবার সরবরাহ করা হয়। তদন্তে দেখা গেছে, অধিকাংশ জায়গায় খাবারের মান ঠিক ছিল। প্রায় ১০০ থেকে ১৫০টি কলার খোসায় কিছু দাগ ছিল, তবে বর্তমানে সে সমস্যাও সমাধান হয়েছে।




















