ঈদযাত্রায় যমুনা সেতুতে টোল আদায় সাড়ে ৩ কোটি
- আপডেট সময় : ১১:৪১:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬ ৪৮ বার পড়া হয়েছে
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে রাজধানী ছাড়তে শুরু করেছেন কর্মজীবী মানুষ। নাড়ির টানে বাড়ি ফেরা মানুষের চাপে উত্তরবঙ্গের প্রবেশদ্বারখ্যাত সিরাজগঞ্জ-এর মহাসড়কগুলোতে বেড়েছে যানবাহনের চাপ।
বিশেষ করে যমুনা সেতু দিয়ে গত ২৪ ঘণ্টায় স্বাভাবিক সময়ের তুলনায় প্রায় দ্বিগুণ যানবাহন পারাপার হয়েছে। যমুনা সেতু কর্তৃপক্ষ জানায়, শুক্রবার দিবাগত রাত ১২টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় সেতু দিয়ে মোট ৩৪ হাজার ৯৬৬টি যানবাহন চলাচল করেছে।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/23/জরিমানা-এড়াতে-শনিবারের/
এর বিপরীতে টোল আদায় হয়েছে ৩ কোটি ২৪ লাখ ৩৩ হাজার ৪০০ টাকা। এর মধ্যে পূর্ব টোল প্লাজা দিয়ে উত্তরবঙ্গমুখী ১৮ হাজার ৮৫৯টি যানবাহন পারাপার হয়েছে। এ খাত থেকে আদায় হয়েছে ১ কোটি ৭০ লাখ টাকার বেশি টোল। অন্যদিকে পশ্চিম টোল প্লাজা দিয়ে ১৬ হাজার ১০৭টি যানবাহন পারাপার হয়েছে, যেখানে টোল আদায় হয়েছে প্রায় ১ কোটি ৫৪ লাখ টাকা।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/23/কয়েক-অঞ্চলে-দুপুরের-মধ্/
যমুনা সেতুর নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন জানান, ঈদযাত্রার বাড়তি চাপ সামলাতে শনিবার থেকে অতিরিক্ত ৪টি বুথ চালু করা হচ্ছে। ফলে এখন মোট ১৮টি বুথ দিয়ে টোল আদায় কার্যক্রম পরিচালিত হবে।






















