আগামী এক বছর ‘নজরুল বর্ষ’ ঘোষণা প্রধানমন্ত্রীর
- আপডেট সময় : ১১:৫২:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬ ৫৮ বার পড়া হয়েছে
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আগামী এক বছরকে ‘নজরুল বর্ষ’ ঘোষণা করেছেন তারেক রহমান। শনিবার (২৩ মে) ময়মনসিংহের ত্রিশাল-এ আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/24/আজ-মিলবে-৩-জুনের-আন্তঃনগর/
প্রধানমন্ত্রী বলেন, একটি নিরাপদ ও মানবিক রাষ্ট্র গঠনে আইনের শাসন প্রতিষ্ঠার পাশাপাশি রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন জরুরি। একইসঙ্গে দেশের ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক মূল্যবোধ পুনর্জাগরণের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি। এ ক্ষেত্রে নজরুলের জীবন ও সাহিত্যকে বর্তমান প্রজন্মের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক বলে উল্লেখ করেন।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/24/রোববার-থেকে-বসিলা-শিমুলি/
তিনি আরও বলেন, নজরুলের জীবনবোধ ও দর্শন বিশ্বব্যাপী আরও ছড়িয়ে দেওয়া প্রয়োজন এবং নতুন প্রজন্মের কাছে তা পৌঁছে দিতে হবে। এ লক্ষ্যে কবির স্মৃতিবিজড়িত ত্রিশালকে ‘নজরুল সিটি’ হিসেবে ঘোষণা করা যায় কি না, সে বিষয়ে সম্ভাব্যতা যাচাই করতে সংস্কৃতি মন্ত্রণালয় ও পর্যটন বিভাগের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/24/ঈদের-আগে-আজ-শেষ-কর্মদিবস-শ/
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। উপস্থিত ছিলেন কবিপৌত্রী খিলখিল কাজী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তারিক মনজুর, তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমানসহ বিভিন্ন মন্ত্রী, সংসদ সদস্য ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা। অনুষ্ঠানে নজরুল গবেষণা ও কবির জীবন-দর্শন নিয়ে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে দুই গুণীজনের হাতে ‘নজরুল পদক’ তুলে দেন প্রধানমন্ত্রী। এছাড়া নজরুল স্মরণিকার মোড়ক উন্মোচন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন তিনি।


























