দর্শনা থানা পুলিশের হাতে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার
- আপডেট সময় : ১২:৩৪:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬ ৪২ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গার সদর উপজেলার দর্শনা থানাধীন নেহালপুর গ্রাম থেকে ১৫ পিস ইয়াবা সহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শনিবার ভোর ৪ টার দিকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন, উপজেলার নেহালপুর গ্রামের শান্তি মিয়ার ছেলে সুজন (৩২) ও একই উপজেলার কোটালী গ্রামের দীন মোহাম্মদের ছেলে নাসির উদ্দিন (২৪) ।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/23/কালীগঞ্জ-উপজেলা-আইন-শৃঙ্/
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার ভোরের দিকে চুয়াডাঙ্গা পুলিশ সুপার রুহুল কবীর খানের নির্দেশে দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) হিমেল রানা নেতৃত্বে এস আই জাহাঙ্গীর আলম সঙ্গীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নেহালপুর গ্রামস্থ লাল মিয়ার দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে তাদেরকে আটক করে। তাদের দেহ তল্লাশি করে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/24/আলমডাঙ্গায়-উপজেলা-আইন-শ-2/
দর্শনা থানা কর্মকর্তা (ওসি তদন্ত) হিমেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা হয়েছে। তাদেরকে দুপুরে চুয়াডাঙ্গা আদালতে প্রেরণ করা হয়েছে।




















