বৈরী আবহাওয়ায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে লঞ্চ চলাচল সাময়িক বন্ধ
- আপডেট সময় : ০১:৩৬:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬ ৫১ বার পড়া হয়েছে
বৈরী আবহাওয়ার কারণে যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ীর দৌলতদিয়া নৌরুটে সাময়িকভাবে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়। সোমবার (২৫ মে) বেলা পৌনে ১১টা থেকে লঞ্চ চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। পরে আবহাওয়া স্বাভাবিক হলে সকাল ১১টা ৩০ মিনিটে পুনরায় চলাচল শুরু হয়। এতে ঈদে ঘরমুখী যাত্রীরা সাময়িক দুর্ভোগে পড়েন। তবে ফেরি চলাচল স্বাভাবিক ছিল।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/25/তেজগাঁওয়ে-প্রধানমন্ত্র/
সরেজমিনে দেখা যায়, চলাচল বন্ধ থাকায় লঞ্চগুলো পন্টুনে সারিবদ্ধভাবে নোঙর করে রাখা হয়। ঢাকা ও আশপাশের এলাকা থেকে বাসে করে আসা যাত্রীরা টিকিট সংগ্রহ করে ঘাট এলাকায় অপেক্ষা করেন। অনেকে লঞ্চে উঠে অবস্থান নেন।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) আরিচা কার্যালয় সূত্র জানায়, সকাল ১০টার পর থেকে পদ্মা নদী অববাহিকায় ঝোড়ো বাতাস শুরু হয়। পরে বড় বড় ঢেউ সৃষ্টি হলে দুর্ঘটনা এড়াতে বেলা পৌনে ১১টার দিকে লঞ্চ চলাচল সাময়িক বন্ধ ঘোষণা করা হয়। পাটুরিয়া লঞ্চঘাটের সুপারভাইজার পান্নালাল নন্দী জানান, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে যাত্রী পারাপারে বর্তমানে ১৮টি লঞ্চ চলাচল করছে। ঈদকে সামনে রেখে সকাল থেকেই যাত্রীচাপ কিছুটা বাড়তে শুরু করেছে।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/24/চীনে-প্রবাসীদের-নাগরিক-স/
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/24/গাবতলী-হাটে-মাঝারি-গরুর-চ/
এদিকে নদীভাঙনের কারণে পাটুরিয়া লঞ্চঘাটটি স্থানান্তর করা হয়েছে। পুরোনো ট্রাক টার্মিনালের দক্ষিণ পাশে নতুন ঘাট চালু করা হয়েছে এবং সেখানে এখনো মেরামতের কাজ চলছে। বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের সুপারভাইজার মো. তরিকুল ইসলাম বলেন, ঝোড়ো বাতাস ও উত্তাল ঢেউয়ের কারণে দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছিল। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর বেলা সাড়ে ১১টার দিকে আবার লঞ্চ চলাচল শুরু হয়।


























