ঢাকা ০৬:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
৪ মাত্রার ভূমিকম্পে কাঁপল ঢাকা ও আশপাশের এলাকা আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল পেনাল্টি মিস করেও ইতিহাস গড়লেন মেসি চোরাই পথে সার পাচারকালে আটক, মোবাইল কোর্টে ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা উত্তরপ্রদেশের লখনউয়ের কোচিং সেন্টারে আগুন, ঝলসে মৃত্যু অন্তত ১৫ জনের  বকেয়া বিদ্যুৎবিল পরিশোধের পর চালু হলো বেলগাছি ইউনিয়ন পরিষদের কার্যক্রম ছাত্রলীগের ‘উসকানিমূলক কর্মকাণ্ডের’ প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গায় বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৭ নেতাকর্মী গ্রেফতার কুলাউড়ায় যানজট, মাদক ও অপরাধ দমনে নেওয়া হলো কঠোর সিদ্ধান্ত তাড়াশে কোচিং সেন্টারের আড়ালে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন-নিপিড়নের অভিযোগ

ভারতে পাচারের পথে চুয়াডাঙ্গায় সোয়া কোটি টাকার স্বর্ণ জব্দ, আটক যুবক

বশিরুল আলম, সিনিয়র স্টাফ রিপোর্টার, চুয়াডাঙ্গা:
  • আপডেট সময় : ১২:০৪:১৪ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬ ৬৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গায় আবারও সক্রিয় হয়ে উঠেছে স্বর্ণ চোরাচালান চক্র। এবার ভারতে পাচারের পথে দামুড়হুদা উপজেলার ডুগডুগি কলোনিপাড়া এলাকা থেকে প্রায় সোয়া কোটি টাকা মূল্যের পাঁচটি স্বর্ণের বার উদ্ধার করেছে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)। এ ঘটনায় এক যুবককে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে একটি মোটরসাইকেলও। চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) পরিচালক ও অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/25/আলমডাঙ্গার-৪০-মসজিদের-ইম/

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের একটি বিশেষ টহল দল দামুড়হুদা উপজেলার সীমান্তঘেঁষা ডুগডুগি কলোনিপাড়া এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় মোটরসাইকেলযোগে এক ব্যক্তি ওই এলাকা অতিক্রম করার সময় বিজিবি সদস্যরা তাকে থামার সংকেত দেন। তবে সংকেত অমান্য করে তিনি দ্রুত পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা ধাওয়া করে তাকে আটক করেন। আটক যুবকের নাম মো. বাপ্পি (২৭)। তিনি চুয়াডাঙ্গার দর্শনা থানার পুরাতন বাজার এলাকার মৃত আবু সিদ্দিকের ছেলে বলে জানিয়েছে বিজিবি।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/25/রায়গঞ্জ-উপজেলার-সর্বস্ত/

পরে স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে তার দেহ তল্লাশি চালিয়ে আনুমানিক ৬০০ গ্রাম ওজনের পাঁচটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি স্বর্ণগুলো ভারতে পাচারের উদ্দেশ্যে বহন করছিলেন বলে স্বীকার করেছেন বলে জানিয়েছে বিজিবি।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/25/মৌলভীবাজারে-পুলিশ-কনস্টে/

চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের পরিচালক ও অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান বলেন, উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ২১ লাখ ৩৮ হাজার টাকা। উদ্ধার হওয়া স্বর্ণ চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা এবং আটক ব্যক্তিসহ জব্দকৃত স্বর্ণ ও মোটরসাইকেল দামুড়হুদা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। সীমান্ত এলাকায় স্বর্ণ চোরাচালান রোধে বিজিবির অভিযান আরও জোরদার করা হবে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

ভারতে পাচারের পথে চুয়াডাঙ্গায় সোয়া কোটি টাকার স্বর্ণ জব্দ, আটক যুবক

আপডেট সময় : ১২:০৪:১৪ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬