তারেক রহমানের আগমন ঘিরে সরগরম নয়াপল্টন
- আপডেট সময় : ০৪:৩৩:৫৪ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬ ৮৫ বার পড়া হয়েছে
হীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দিনভর নেতাকর্মীদের ব্যাপক উপস্থিশতি দেখা গেছে। বিশেষ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর আগমনকে কেন্দ্র করে এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।
শনিবার দুপুর ১টা থেকে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন ও দলীয় পতাকা নিয়ে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন। যুবদল, শ্রমিকদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, জাসাস ও জিয়া মঞ্চের নেতাকর্মীদের উপস্থিতিতে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে বিভিন্ন স্লোগানে।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/24/ভুল-করলে-জনগণ-ক্ষমা-করবে-ন/
বিএনপির কেন্দ্রীয় নির্দেশনায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে রাজধানীর ১৬টি স্থানে একযোগে বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে। এর অংশ হিসেবে অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/30/অবসরপ্রাপ্ত-চাকুরিজীবী-ক/
যুবদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করেই সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এদিকে, তারেক রহমানের অংশগ্রহণকে কেন্দ্র করে নয়াপল্টন এলাকায় নেতাকর্মীদের উপস্থিতি আরও বাড়তে থাকে। দলীয় নেতারা বলছেন, জনকল্যাণমূলক রাজনীতির অংশ হিসেবেই ভবিষ্যতেও এ ধরনের সামাজিক কার্যক্রম অব্যাহত রাখা হবে।




















