ঢাকা ০৪:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
৪ মাত্রার ভূমিকম্পে কাঁপল ঢাকা ও আশপাশের এলাকা আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল পেনাল্টি মিস করেও ইতিহাস গড়লেন মেসি চোরাই পথে সার পাচারকালে আটক, মোবাইল কোর্টে ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা উত্তরপ্রদেশের লখনউয়ের কোচিং সেন্টারে আগুন, ঝলসে মৃত্যু অন্তত ১৫ জনের  বকেয়া বিদ্যুৎবিল পরিশোধের পর চালু হলো বেলগাছি ইউনিয়ন পরিষদের কার্যক্রম ছাত্রলীগের ‘উসকানিমূলক কর্মকাণ্ডের’ প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গায় বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৭ নেতাকর্মী গ্রেফতার কুলাউড়ায় যানজট, মাদক ও অপরাধ দমনে নেওয়া হলো কঠোর সিদ্ধান্ত তাড়াশে কোচিং সেন্টারের আড়ালে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন-নিপিড়নের অভিযোগ

‎গৃহবধূর গলায় ফাঁস দিয়ে রহস্যজনক মৃত্যু

মোঃ উজ্জল হোসেন,
  • আপডেট সময় : ০৩:১১:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬ ৬৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নওগাঁর নিয়ামতপুরে শারমিন আক্তার (৩০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেলেও, সুষ্ঠ তদন্তের স্বার্থে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

১ জুন সোমবার দিবাগত রাত আনুমানিক ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত শারমিন আক্তার ঝাঝিরা গ্রামের সাবেক সেনা সদস্য হাবিবুর রহমানের (৪২) দ্বিতীয় স্ত্রী।বিষয়টি নিশ্চিত করেছেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/02/সিরাজগঞ্জে-ডাকাতসহ-৬-আসা/

‎পারিবারিক সূত্রে জানা গেছে, রাত ১১টার দিকে হাবিবুর রহমান বাড়ির বাইরে যান। কিছুক্ষণ পর ফিরে এসে ঘরের মধ্যে শারমিন আক্তারকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পান। এ সময় পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/02/ফরিদপুরে-র্যাবের-অভিযান/

‎‎নিহতের মা অভিযোগ করে বলেন, আমার মেয়ে বিভিন্ন সময় বাড়িতে এসে মানসিক অশান্তির কথা জানিয়েছে। পারিবারিক দাম্পত্যের কলহের কারণে এমন ঘটনা ঘটতে পারে। ‎নিয়ামতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পিপিএম মাহাবুবুর রহমান বলেন, পরিবারের পক্ষ থেকে একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তের পরই এ ঘটনার বিস্তারিত জানা যাবে।

নিউজটি শেয়ার করুন

‎গৃহবধূর গলায় ফাঁস দিয়ে রহস্যজনক মৃত্যু

আপডেট সময় : ০৩:১১:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬