ঢাকা ০৪:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
৪ মাত্রার ভূমিকম্পে কাঁপল ঢাকা ও আশপাশের এলাকা আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল পেনাল্টি মিস করেও ইতিহাস গড়লেন মেসি চোরাই পথে সার পাচারকালে আটক, মোবাইল কোর্টে ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা উত্তরপ্রদেশের লখনউয়ের কোচিং সেন্টারে আগুন, ঝলসে মৃত্যু অন্তত ১৫ জনের  বকেয়া বিদ্যুৎবিল পরিশোধের পর চালু হলো বেলগাছি ইউনিয়ন পরিষদের কার্যক্রম ছাত্রলীগের ‘উসকানিমূলক কর্মকাণ্ডের’ প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গায় বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৭ নেতাকর্মী গ্রেফতার কুলাউড়ায় যানজট, মাদক ও অপরাধ দমনে নেওয়া হলো কঠোর সিদ্ধান্ত তাড়াশে কোচিং সেন্টারের আড়ালে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন-নিপিড়নের অভিযোগ

৪০ বছর পর জাতিসংঘে গুরুত্বপূর্ণ পদে লড়ছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১১:৫৬:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬ ৪১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে নির্বাচন আজ মঙ্গলবার (২ জুন) অনুষ্ঠিত হবে। নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সাধারণ পরিষদ কক্ষে স্থানীয় সময় সকাল ১০টায় ভোটগ্রহণ শুরু হওয়ার কথা রয়েছে।

এ নির্বাচনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান প্রতিদ্বন্দ্বিতা করবেন সাইপ্রাসের পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ দূত আন্দ্রেয়াস এস কাকোরিস-এর সঙ্গে। প্রায় ৪০ বছর পর আবারও জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছে বাংলাদেশ। এর আগে ১৯৮৬ সালে বাংলাদেশের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশীদ চৌধুরী জাতিসংঘ সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছিলেন।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/02/দিল্লিতে-৮-জুন-শুরু-হচ্ছে/

বাংলাদেশ প্রায় চার বছর আগে এ পদে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দেয়। পরে রাজনৈতিক পরিবর্তনের পর নতুন সরকার পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে বাংলাদেশের প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়। জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি প্রতি বছর ১৯৩টি সদস্য রাষ্ট্রের প্রতিনিধিদের গোপন ব্যালটে নির্বাচিত হন। প্রতিটি সদস্য রাষ্ট্র একটি করে ভোট দেয় এবং সাধারণ সংখ্যাগরিষ্ঠতায় বিজয়ী নির্ধারিত হয়।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/02/রামিসা-হত্যা-মামলায়-আজ-শ/

বাংলাদেশ সরকার এ নির্বাচনে জয়ের বিষয়ে আশাবাদী। সোমবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, বাংলাদেশের প্রার্থী অত্যন্ত শক্ত অবস্থানে রয়েছেন এবং তার দীর্ঘ জাতিসংঘ-সংশ্লিষ্ট অভিজ্ঞতা দেশের জন্য ইতিবাচক ভূমিকা রাখবে। সরকারের আশা, এ পদে বিজয়ী হলে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান আরও শক্তিশালী হবে এবং নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।

নিউজটি শেয়ার করুন

৪০ বছর পর জাতিসংঘে গুরুত্বপূর্ণ পদে লড়ছে বাংলাদেশ

আপডেট সময় : ১১:৫৬:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬