ঢাকা ১০:২৮ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
আগুন থেকে বাঁচতে ভবন থেকে ঝাঁপ, লখনৌতে নিহত ১১ আন্তঃজেলা চোরচক্রের সক্রিয় সদস্য চোরাইকৃত মোটরসাইকেলসহ গ্রেফতার পদ্মা নদীতে চাঁদাবাজির সময় দুই যুবক আটক, নগদ টাকা ও ট্রলার জব্দ ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা সফল, ৬০ দিনের রোডম্যাপে সমঝোতা: শেহবাজ শরিফ আওয়ামী লীগের অপতৎপরতা ঠেকাতে ৬ জেলায় সেনা মোতায়েন: স্বরাষ্ট্রমন্ত্রী বিতর্কের মুখে তিন ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর বিচারাঙ্গনের উজ্জ্বল নক্ষত্র: খন্দকার মোঃ আছাদুজ্জামান ২৩ জুন সারাদেশে বিক্ষোভ সমাবেশ করবে এনসিপি নজরুল বিশ্ববিদ্যালয়ে গাঁজা সেবনের অভিযোগে সিনিয়র-জুনিয়র সংঘর্ষ মাদারীপুরে চলাচলের পথ বন্ধের অভিযোগে সরকারি কলেজের অধ্যক্ষ-উপাধ্যক্ষের বিরুদ্ধে মামলা

সৌজন্য সাক্ষাতে উন্নয়ন ও সেবার প্রত্যয়ে একসাথে সোনালী ব্যাংক ও উপজেলা প্রশাসন

বশিরুল আলম, সিনিয়র স্টাফ রিপোর্টার, চুয়াডাঙ্গা:
  • আপডেট সময় : ১১:৩৫:৪১ পূর্বাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬ ৯৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আলমডাঙ্গা উপজেলার প্রশাসনিক কার্যক্রম ও জনসেবামূলক উদ্যোগকে আরও গতিশীল করতে সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন Sonali Bank PLC আলমডাঙ্গা শাখার কর্মকর্তারা ও উপজেলা প্রশাসনের নবাগত কর্ণধার।

বুধবার (০৩ জুন) সকাল এগারোটায় আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক পিএলসি আলমডাঙ্গা শাখার এজিএম মোহাঃ আনিসুর রহমান এবং প্রিন্সিপাল অফিসার রায়হান উদ্দিন। তারা নবাগত উপজেলা নির্বাহী অফিসারের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং উপজেলার সার্বিক উন্নয়ন, আর্থিক সেবা সম্প্রসারণ ও জনকল্যাণমূলক কার্যক্রম নিয়ে মতবিনিময় করেন।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/02/মাটি-কাটার-মহোৎসব-চলছে-বা/

সাক্ষাৎকালে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সরকারি সেবা কার্যক্রমকে আরও সহজ ও জনবান্ধব করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে সাধারণ মানুষের দোরগোড়ায় আধুনিক ব্যাংকিং সেবা পৌঁছে দিতে প্রশাসন ও ব্যাংকের সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তার কথাও উঠে আসে।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/02/প্রবাস-ফেরত-গণমাধ্যম-কর্/

উপজেলার উন্নয়ন অগ্রযাত্রায় সরকারি প্রশাসন ও আর্থিক প্রতিষ্ঠানের সমন্বিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে ব্যাংক কর্মকর্তারা নবাগত উপজেলা নির্বাহী অফিসারকে শুভেচ্ছা জানান এবং ভবিষ্যতে সব ধরনের ইতিবাচক কার্যক্রমে পাশে থাকার আশাবাদ ব্যক্ত করেন। এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সাক্ষাৎ আলমডাঙ্গায় প্রশাসন ও আর্থিক প্রতিষ্ঠানের পারস্পরিক সম্পর্ককে আরও সুদৃঢ় করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

নিউজটি শেয়ার করুন

সৌজন্য সাক্ষাতে উন্নয়ন ও সেবার প্রত্যয়ে একসাথে সোনালী ব্যাংক ও উপজেলা প্রশাসন

আপডেট সময় : ১১:৩৫:৪১ পূর্বাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬