ঢাকা ০৩:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
৪ মাত্রার ভূমিকম্পে কাঁপল ঢাকা ও আশপাশের এলাকা আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল পেনাল্টি মিস করেও ইতিহাস গড়লেন মেসি চোরাই পথে সার পাচারকালে আটক, মোবাইল কোর্টে ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা উত্তরপ্রদেশের লখনউয়ের কোচিং সেন্টারে আগুন, ঝলসে মৃত্যু অন্তত ১৫ জনের  বকেয়া বিদ্যুৎবিল পরিশোধের পর চালু হলো বেলগাছি ইউনিয়ন পরিষদের কার্যক্রম ছাত্রলীগের ‘উসকানিমূলক কর্মকাণ্ডের’ প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গায় বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৭ নেতাকর্মী গ্রেফতার কুলাউড়ায় যানজট, মাদক ও অপরাধ দমনে নেওয়া হলো কঠোর সিদ্ধান্ত তাড়াশে কোচিং সেন্টারের আড়ালে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন-নিপিড়নের অভিযোগ

এতিম শিশুদের মুখে হাসি ফুটাতে লিপুর মানবিক হাত

বশিরুল আলম, সিনিয়র স্টাফ রিপোর্টার, আলমডাঙ্গাঃ
  • আপডেট সময় : ১২:৩৭:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬ ৫৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সমাজের অবহেলিত, অসহায় ও এতিম শিশুদের মুখে হাসি ফোটাতে আবারও মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন চুয়াডাঙ্গার আলমডাঙ্গা পৌর এলাকার বিশিষ্ট সমাজসেবক ও আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী মোহাঃ হাসিবুল হক (লিপু)। দ্বীনি শিক্ষা ও এতিম শিশুদের কল্যাণে তাঁর আন্তরিক সহমর্মিতা স্থানীয় মানুষের হৃদয়ে নতুন আশার আলো জাগিয়েছে।

গতকাল আলমডাঙ্গা পৌর এলাকার “নওদা বন্ডবিল হাফেজিয়া মাদ্রাসা, এতিমখানা ও লিল্লাহ বোর্ডিং”-এ উপস্থিত হয়ে তিনি প্রতিষ্ঠানটির জন্য বিশেষ আর্থিক অনুদান প্রদান করেন। মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এক সংক্ষিপ্ত কিন্তু আবেগঘন অনুষ্ঠানে তিনি অনুদানের অর্থ মাদ্রাসা ও এতিমখানা কর্তৃপক্ষের হাতে তুলে দেন।অনুষ্ঠানে এতিম শিশুদের সারিবদ্ধ উপস্থিতি, কোমল কণ্ঠে কোরআন তেলাওয়াত এবং অতিথিদের জন্য আন্তরিক অভ্যর্থনা পুরো পরিবেশকে এক অনন্য আবেগময় আবহে রূপ দেয়।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/04/নির্মাণকাজে-অনিয়ম-পেলে/

উপস্থিত অনেকেই বলেন, সমাজের বিত্তবান ও জনপ্রতিনিধিদের এভাবেই অসহায় মানুষের পাশে দাঁড়ানো উচিত। অনুদান প্রদানকালে মেয়র পদপ্রার্থী মোহাঃ হাসিবুল হক (লিপু) বলেন,“এতিম ও অসহায় শিশুদের পাশে দাঁড়ানো শুধু মানবিক কাজ নয়, এটি আমাদের নৈতিক ও ধর্মীয় দায়িত্ব। এই মাদ্রাসা দ্বীনি শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আমি অতীতেও আপনাদের পাশে ছিলাম, এখনও আছি এবং ভবিষ্যতেও এই প্রতিষ্ঠান ও এতিম শিশুদের কল্যাণে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ।”

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/04/যৌতুকের-দাবিতে-গৃহবধূ-নি/

তিনি আরও বলেন, সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের পাশে এগিয়ে আসতে হবে। তাহলেই একটি মানবিক ও সুন্দর সমাজ গড়ে তোলা সম্ভব হবে।এ সময় মাদ্রাসার শিক্ষকবৃন্দ, পরিচালনা কমিটির সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও মুসল্লিরা উপস্থিত ছিলেন। মেয়র পদপ্রার্থী লিপুর এমন মানবিক উদ্যোগে মাদ্রাসা কর্তৃপক্ষ ও এলাকাবাসী গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানের শেষপর্যায়ে এতিম ও হাফেজ শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ, দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতে অংশ নেওয়া অনেকের চোখেই ছিল আবেগের অশ্রু—যেন মানবতার এই বন্ধনই সমাজকে এগিয়ে নেওয়ার সবচেয়ে বড় শক্তি।

নিউজটি শেয়ার করুন

এতিম শিশুদের মুখে হাসি ফুটাতে লিপুর মানবিক হাত

আপডেট সময় : ১২:৩৭:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬