ঢাকা ০১:০৩ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্মানে আনোয়ার ইব্রাহিমের মধ্যাহ্নভোজ শূন্য পদ ৪ লাখ ৬৮ হাজারের বেশি: সংসদে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠকে তারেক রহমান মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলতে আনোয়ার ইব্রাহিমকে অনুরোধ প্রধানমন্ত্রীর ওয়াসিম হত্যা মামলায় হাছান মাহমুদসহ ২২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ তিস্তার ভয়াবহ ভাঙনে হুমকিতে মহিপুর সেতু, ঝুঁকিতে রংপুর-কাকিনা সড়ক আলমডাঙ্গায় মাদকসেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড তামিলনাড়ুর কারখানায় গ্যাস লিক! মৃত অন্তত ৭, আহত ৬৭ দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৬৩৩ পরিবারের মুখে স্বস্তির হাসি: আলমডাঙ্গায় নগদ অর্থ ও খাদ্যশস্য বিতরণ মাদারগঞ্জে জাতীয় ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত

নতুনকুঁড়ি স্পোর্টসে খুলনা বিভাগের রানারআপ চুয়াডাঙ্গা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১১:২১:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬ ৫৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্বপ্নভঙ্গের কষ্ট ছিল, ছিল মাত্র এক রানের আক্ষেপ। তবুও মাথা নত হয়নি চুয়াডাঙ্গা জেলা বালক ক্রিকেট দলের। কারণ হারলেও তারা জয় করেছে অসংখ্য মানুষের হৃদয়, নিজেদের প্রতিভা আর লড়াকু মানসিকতায় ছড়িয়ে দিয়েছে সম্ভাবনার উজ্জ্বল আলো। নতুনকুঁড়ি স্পোর্টস-২০২৬ খুলনা বিভাগীয় পর্যায়ের ক্রিকেট প্রতিযোগিতায় রানারআপ হওয়া চুয়াডাঙ্গা জেলা বালক ক্রিকেট দলের পক্ষ থেকে জেলা প্রশাসক লুৎফুন নাহারের হাতে আনুষ্ঠানিকভাবে রানারআপ ট্রফি হস্তান্তর করা হয়েছে।

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ আবেগঘন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নয়ন কুমার রাজবংশী, অতিরিক্ত জেলা প্রশাসক (স্থানীয় সরকার বিভাগ) শারমিন আক্তার, নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) আলাউদ্দিন আল আজাদ এবং জেলা ক্রীড়া অফিসার সেলিম রেজা। প্রথমবারের মতো আয়োজিত “নতুনকুঁড়ি স্পোর্টস-২০২৬” প্রতিযোগিতায় চুয়াডাঙ্গা জেলা বালক ক্রিকেট দল দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে ফাইনালে জায়গা করে নেয়। তবে ভাগ্যের নির্মম পরিহাসে মাত্র ১ রানের ব্যবধানে হেরে খুলনা বিভাগের রানারআপ হয় তারা। কিন্তু পরাজয়ের মাঝেও ছিল গর্বের এক বিশাল অর্জন। পুরো টুর্নামেন্টে অসাধারণ পারফরম্যান্স করে বিভাগীয় সিলেক্টরদের নজর কাড়ে চুয়াডাঙ্গার ক্রিকেটাররা। সিলেক্টরদের বিচারে চুয়াডাঙ্গা জেলা দলের ৬ জন প্রতিভাবান ক্রিকেটার বিভাগীয় ক্রিকেট দলের ক্যাম্পিংয়ে সুযোগ পেয়েছে।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/04/সাতক্ষীরায়-র্যাবের-অভি/

তারা হলেন দলনায়ক তৌহিদুল ইসলাম, শিমুল হোসাইন, সিয়াম হোসেন, সাদা মল্লিক, সামিউ হাসান ও মাহমুদুল হাসান সিফাত। এ অর্জন শুধু একটি দলের নয়, এটি পুরো চুয়াডাঙ্গার ক্রীড়াঙ্গনের জন্য এক গর্বের ইতিহাস হয়ে থাকবে। অনুষ্ঠানে জেলা প্রশাসক লুৎফুন নাহার খেলোয়াড়দের উদ্দেশ্যে বলেন, “জয়-পরাজয় খেলাধুলারই অংশ। হয়তো আমরা মাত্র এক রানে পিছিয়ে ছিলাম, কিন্তু যোগ্যতার দিক থেকে চ্যাম্পিয়নদের চেয়ে কোনো অংশে কম ছিলাম না। তোমরা অনেক ভালো খেলেছো। এই হার থেকে শিক্ষা নিয়ে সামনে আরও বড় অর্জন ছিনিয়ে আনতে হবে।”

তিনি আরও বলেন, “মন খারাপ করো না। তোমাদের এই অর্জনে পুরো চুয়াডাঙ্গা গর্বিত। আগামী দিনে আরও পরিশ্রম করে দেশের জন্য সুনাম বয়ে আনবে—এটাই প্রত্যাশা।” ট্রফি হস্তান্তর অনুষ্ঠানে চুয়াডাঙ্গা দলের পক্ষে উপস্থিত ছিলেন টিম ম্যানেজার জুয়েল মাহমুদ, কোচ খন্দকার জিহাদ জুলফিকার টুটুল, অফিসিয়াল ইমরান, দলনায়ক তৌহিদুল ইসলাম, স্পোর্টস রিপোর্টার ইসলাম রাকিবসহ দলের সকল ক্রিকেটার।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/04/নারায়ণগঞ্জের-অন্ধকার-গল/

এদিকে নতুনকুঁড়ি স্পোর্টস-২০২৬-এ চুয়াডাঙ্গার জন্য আরও একটি গৌরব বয়ে আনেন আলমডাঙ্গার কৃতি সন্তান রকিবুল। মাশাল আর্টের আন্ডার ক্যাটাগরিতে খুলনা বিভাগের ৯টি জেলাকে পেছনে ফেলে তিনি অর্জন করেন স্বর্ণপদক। তার এ সাফল্যও চুয়াডাঙ্গার ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। হার নয়, নতুন স্বপ্নের শুরু—এভাবেই নতুনকুঁড়ি স্পোর্টস-২০২৬ চুয়াডাঙ্গার কিশোর ক্রিকেটারদের আত্মবিশ্বাস, সাহস আর সম্ভাবনার এক নতুন দিগন্ত উন্মোচন করে দিল।

নিউজটি শেয়ার করুন

নতুনকুঁড়ি স্পোর্টসে খুলনা বিভাগের রানারআপ চুয়াডাঙ্গা

আপডেট সময় : ১১:২১:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬