ঢাকা ০৯:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
তিস্তার ভয়াবহ ভাঙনে হুমকিতে মহিপুর সেতু, ঝুঁকিতে রংপুর-কাকিনা সড়ক আলমডাঙ্গায় মাদকসেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড তামিলনাড়ুর কারখানায় গ্যাস লিক! মৃত অন্তত ৭, আহত ৬৭ দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৬৩৩ পরিবারের মুখে স্বস্তির হাসি: আলমডাঙ্গায় নগদ অর্থ ও খাদ্যশস্য বিতরণ মাদারগঞ্জে জাতীয় ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত ইউপি চেয়ারম্যানের কিশোরগ্যাং কর্তৃক হামলার শিকার চ্যানেল ওয়ান’র রিপোর্টার অপু রংপুর নগরজুড়ে ঝুলন্ত অবৈধ তারের জঞ্জাল, নানা ঝুঁকিসহ ভয়ংকর দুর্ঘটনার আশংকা নান্দাইলে ইউপি নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব ওয়ালীউল্লাহর মতবিনিময় সভা রায়গঞ্জে সোনাখাড়া ইউনিয়নে টিআর-কাবিটা-কাবিখা প্রকল্পে অনিয়মের অভিযোগ  ময়নাগুড়িতে দাঁড়িয়ে থাকা ট্রাকে সজোরে ধাক্কা বাসের ! ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৫

দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৬৩৩ পরিবারের মুখে স্বস্তির হাসি: আলমডাঙ্গায় নগদ অর্থ ও খাদ্যশস্য বিতরণ

বশিরুল আলম, সিনিয়র স্টাফ রিপোর্টার, চুয়াডাঙ্গা
  • আপডেট সময় : ১১:৪৭:১৫ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬ ৩৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রাকৃতিক দুর্যোগের ক্ষত বয়ে বেড়ানো অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছে আলমডাঙ্গা উপজেলা প্রশাসন। সরকারের মানবিক সহায়তার অংশ হিসেবে উপজেলার বিভিন্ন ইউনিয়নের দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৬৩৩টি পরিবারের মাঝে নগদ অর্থ ও খাদ্যশস্য বিতরণ করা হয়েছে। এতে একদিকে যেমন ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর তাৎক্ষণিক দুর্ভোগ লাঘব হয়েছে, অন্যদিকে তাদের মুখে ফুটেছে স্বস্তির হাসি।

রবিবার (২১ জুন) সকালে আলমডাঙ্গা উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে ২০২৫-২০২৬ অর্থবছরের মানবিক সহায়তা বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দে পরিচালিত এ কর্মসূচির আওতায় ১৩৩ জন ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে নগদ অর্থ এবং ৫০০টি পরিবারকে খাদ্যশস্য হিসেবে চাল প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের জাতীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনুর আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তি ও সুধীজন উপস্থিত ছিলেন।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/21/মাদারগঞ্জে-জাতীয়-ফল-মেল/

অনুষ্ঠানে ১৩৩ জন উপকারভোগীর প্রত্যেককে ৩ হাজার টাকা করে মোট ৩ লাখ ৯৯ হাজার টাকা নগদ সহায়তা প্রদান করা হয়। পাশাপাশি ৫০০টি পরিবারের মাঝে ৩০ কেজি করে মোট ১৫ মেট্রিক টন চাল বিতরণ করা হয়।সহায়তা পেয়ে উপকারভোগীরা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনেকেই জানান, দুর্যোগের কারণে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। এই সহায়তা তাদের পরিবারের প্রয়োজনীয় খরচ ও খাদ্য সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল বলেন, “বর্তমান সরকার সবসময় দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে রয়েছে।

প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কষ্ট লাঘবে নিয়মিতভাবে নগদ অর্থ, খাদ্যশস্য ও অন্যান্য মানবিক সহায়তা প্রদান করা হচ্ছে। কোনো অসহায় মানুষ যেন সরকারি সহায়তা থেকে বঞ্চিত না হয়, সে বিষয়ে প্রশাসনকে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।”সভাপতির বক্তব্যে ইউএনও শাহীনুর আক্তার বলেন, “সরকারি নির্দেশনা অনুযায়ী স্বচ্ছতা, জবাবদিহিতা ও নিরপেক্ষতার ভিত্তিতে প্রকৃত ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করে এই সহায়তা বিতরণ করা হয়েছে। ভবিষ্যতেও দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে উপজেলা প্রশাসন কাজ করে যাবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বারাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোবারক হোসেন, আলমডাঙ্গা পৌরসভার জামায়াত মনোনীত মেয়র প্রার্থী নূর মোহাম্মদ হোসেন টিপু, বেলগাছি ইউনিয়ন পরিষদের জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী মামুন রেজা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় সুধীজন।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/21/ইউপি-চেয়ারম্যানের-কিশোর/

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ উপকারভোগীদের হাতে নগদ অর্থ ও খাদ্যশস্য তুলে দেন। এ সময় সহায়তা পাওয়া মানুষের মুখে স্বস্তির হাসি ফুটে ওঠে। বক্তারা বলেন, দুর্যোগ-পরবর্তী সময়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সরকারের একটি চলমান মানবিক উদ্যোগ, যা সমাজের অসহায় মানুষের দুর্ভোগ কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।উল্লেখ্য, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দ থেকে প্রতি বছর প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের পুনর্বাসন ও জরুরি সহায়তা নিশ্চিত করতে সারা দেশের ন্যায় আলমডাঙ্গা উপজেলাতেও নগদ অর্থ ও খাদ্যশস্য বিতরণ করা হয়ে থাকে।

নিউজটি শেয়ার করুন

দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৬৩৩ পরিবারের মুখে স্বস্তির হাসি: আলমডাঙ্গায় নগদ অর্থ ও খাদ্যশস্য বিতরণ

আপডেট সময় : ১১:৪৭:১৫ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬