ঢাকা ১০:৩১ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
আগুন থেকে বাঁচতে ভবন থেকে ঝাঁপ, লখনৌতে নিহত ১১ আন্তঃজেলা চোরচক্রের সক্রিয় সদস্য চোরাইকৃত মোটরসাইকেলসহ গ্রেফতার পদ্মা নদীতে চাঁদাবাজির সময় দুই যুবক আটক, নগদ টাকা ও ট্রলার জব্দ ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা সফল, ৬০ দিনের রোডম্যাপে সমঝোতা: শেহবাজ শরিফ আওয়ামী লীগের অপতৎপরতা ঠেকাতে ৬ জেলায় সেনা মোতায়েন: স্বরাষ্ট্রমন্ত্রী বিতর্কের মুখে তিন ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর বিচারাঙ্গনের উজ্জ্বল নক্ষত্র: খন্দকার মোঃ আছাদুজ্জামান ২৩ জুন সারাদেশে বিক্ষোভ সমাবেশ করবে এনসিপি নজরুল বিশ্ববিদ্যালয়ে গাঁজা সেবনের অভিযোগে সিনিয়র-জুনিয়র সংঘর্ষ মাদারীপুরে চলাচলের পথ বন্ধের অভিযোগে সরকারি কলেজের অধ্যক্ষ-উপাধ্যক্ষের বিরুদ্ধে মামলা

আলমডাঙ্গায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ৩ কেজি গাঁজা উদ্ধার, আটক ১

বশিরুল আলম, সিনিয়র স্টাফ রিপোর্টার, চুয়াডাঙ্গাঃ
  • আপডেট সময় : ০৪:১৯:০১ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬ ৭৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ৩ কেজি গাঁজা ও মাদক বিক্রির নগদ টাকা উদ্ধার হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে আলমডাঙ্গা থানা পুলিশ। পুলিশের দাবি, মাদক ব্যবসার সঙ্গে জড়িত আরও কয়েকজন সহযোগীকে শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের সার্বিক দিকনির্দেশনায় জেলার বিভিন্ন এলাকায় একযোগে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। এরই অংশ হিসেবে আলমডাঙ্গা থানার এসআই (নিঃ) শীতল বিশ্বাস সংগীয় ফোর্স নিয়ে বৃহস্পতিবার গভীর রাতে বিশেষ অভিযান পরিচালনা করেন।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/06/আলমডাঙ্গা-পৌর-জামায়াতের/

অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা উপজেলার গড়চাপড়া গ্রামের একটি বাড়িতে তল্লাশি চালানো হয়। পুলিশের অভিযানে ওই বাড়ির গোয়ালঘরে রাখা একটি টিনের ড্রামের ভেতর থেকে প্রায় ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে মাদক বিক্রির নগদ ৯০০ টাকাসহ মোঃ রাহুল ওরফে রুহুল (৪০) নামের এক ব্যক্তিকে আটক করা হয়।

গ্রেফতারকৃত রাহুলের বাড়ি কুষ্টিয়া জেলার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার নৃসিংহপুর এলাকায় হলেও বর্তমানে তিনি আলমডাঙ্গা উপজেলার জেহালা বাজারপাড়া এলাকায় বসবাস করছিলেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ আরও জানায়, উদ্ধার হওয়া মাদকদ্রব্য সংরক্ষণ, বিক্রি ও পরিবহনের সঙ্গে আরও অন্তত চারজনের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও কয়েকজন এই চক্রের সঙ্গে জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/06/নীলফামারীতে-পুলিশের-বিশে/

এ ঘটনায় আলমডাঙ্গা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার সকালে গ্রেফতারকৃত আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

স্থানীয় সচেতন মহল বলছে, আলমডাঙ্গাসহ সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় মাদক বিস্তারের বিরুদ্ধে পুলিশের ধারাবাহিক অভিযান সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরিয়ে আনছে। বিশেষ করে তরুণ সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানকে তারা ইতিবাচক হিসেবে দেখছেন।

নিউজটি শেয়ার করুন

আলমডাঙ্গায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ৩ কেজি গাঁজা উদ্ধার, আটক ১

আপডেট সময় : ০৪:১৯:০১ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬