অবহেলায় হারাচ্ছিল মুক্তিযুদ্ধের স্মৃতি, পরিদর্শনে ইউএনও শাহীনুর আক্তার
- আপডেট সময় : ০৬:৩২:১২ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬ ৭৪ বার পড়া হয়েছে
আলমডাঙ্গা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত মহান মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত ‘স্বাধীনতা স্তম্ভ ৭১’-এর বেহাল অবস্থা পরিদর্শন করেছেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহীনুর আক্তার।
সম্প্রতি স্থানীয় সচেতন মহল ও সাধারণ মানুষের মধ্যে স্মৃতিস্তম্ভটির অবহেলিত অবস্থা নিয়ে ব্যাপক আলোচনা সৃষ্টি হলে ইউএনও সরেজমিনে স্থানটি পরিদর্শন করেন। এসময় তিনি স্মৃতিস্তম্ভের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং এর বর্তমান অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/07/সিরাজগঞ্জে-মাদক-মামলার-আ/
পরিদর্শনে দেখা যায়, স্তম্ভে খোদাই করা বীর মুক্তিযোদ্ধাদের নাম অনেকটাই মলিন হয়ে গেছে। জাতীয় পতাকার রঙও বিবর্ণ হয়ে পড়েছে। দীর্ঘদিন ধরে অচল রয়েছে আলোকসজ্জার ব্যবস্থাও। ফলে রাতের বেলায় অন্ধকারে ঢাকা পড়ে থাকে স্বাধীনতার এই স্মারক।
ইউএনও শাহীনুর আক্তার বলেন, মহান মুক্তিযুদ্ধের স্মৃতি বহনকারী এমন একটি গুরুত্বপূর্ণ স্থাপনার যথাযথ সংরক্ষণ অত্যন্ত জরুরি। নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস ও চেতনা তুলে ধরতে স্মৃতিস্তম্ভগুলোর সৌন্দর্য ও মর্যাদা রক্ষা করা আমাদের দায়িত্ব।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/07/ঝিনাইদহে-মালবাহী-ট্রেনের/
তিনি আরও জানান, স্মৃতিস্তম্ভটির প্রয়োজনীয় সংস্কার, রঙ নবায়ন, নামফলক দৃশ্যমান করা এবং আলোকসজ্জার ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে দ্রুত উদ্যোগ নেওয়া হবে। স্থানীয় বাসিন্দারা ইউএনও’র এই পরিদর্শনকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন। তাদের প্রত্যাশা, দীর্ঘদিনের অবহেলার অবসান ঘটিয়ে ‘স্বাধীনতা স্তম্ভ ৭১’ আবারও ফিরে পাবে তার হারানো সৌন্দর্য ও মর্যাদা।




















