ডুমুরিয়ায় স্ত্রীকে পুড়িয়ে হত্যা মামলার প্রধান আসামি জনি গাজী গ্রেপ্তার
- আপডেট সময় : ০১:৪২:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬ ৭৩ বার পড়া হয়েছে
অদ্য ৬ই জুন ২০২৬ ইং তারিখ, রাত ৮:০০ ঘটিকার সময় র্যাব ৬ স্পেশাল কোম্পানির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে খুলনা জেলার ডুমুরিয়া থানাধীন কাঁঠালতলা বাজারস্থ সাব্বির আহমেদের চায়ের দোকানে অভিযান পরিচালনা করে ডুমুরিয়া থানার হত্যা মামলার এজাহার নামীয় পলাতক আসামি জনি গাজী (২৯) পিতা: মোঃ আতিয়ার গাজী থানা: ডুমুরিয়া জেলা: খুলনাকে গ্রেফতার করে।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/06/রাজনৈতিক-দ্বিমতের-প্রভাব/
মামলার এজাহার পর্যালোচনা করে জানা যায়, ধৃত আসামি জনি গাজী ও মামলার ভিকটিম বিথি আক্তার সম্পর্কে স্বামী স্ত্রী গত ৫ই মে ২০২৬ ইং তারিখ পারিবারিক কলহের জের ধরে কথা কাটাকাটির এক পর্যায়ে আসামি জনি গাজী ভিকটিম বিথি আক্তারের গায়ে ঘরে থাকা পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় উক্ত ঘটনায় ভিকটিমের ডাক চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এসে ভিকটিমকে উদ্ধার করে দ্রুত ডুমুরিয়া উপজেলা হাসপাতালে নিয়ে যান।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/06/আলমডাঙ্গায়-মাদ্রাসাতুত/
সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল হাসপাতাল ও পরবর্তীতে ঢাকা মেডিকেল হাসপাতালে নেয়ার পথে ভিকটিম মৃত্যুবরণ করেন উক্ত ঘটনায় ভিকটিম বিথি আক্তারের বাবা অপুর গাজী বাদী হয়ে ডুমুরিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে খুলনা জেলার ডুমুরিয়া থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।




















