ঢাকা ০৮:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
৪ মাত্রার ভূমিকম্পে কাঁপল ঢাকা ও আশপাশের এলাকা আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল পেনাল্টি মিস করেও ইতিহাস গড়লেন মেসি চোরাই পথে সার পাচারকালে আটক, মোবাইল কোর্টে ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা উত্তরপ্রদেশের লখনউয়ের কোচিং সেন্টারে আগুন, ঝলসে মৃত্যু অন্তত ১৫ জনের  বকেয়া বিদ্যুৎবিল পরিশোধের পর চালু হলো বেলগাছি ইউনিয়ন পরিষদের কার্যক্রম ছাত্রলীগের ‘উসকানিমূলক কর্মকাণ্ডের’ প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গায় বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৭ নেতাকর্মী গ্রেফতার কুলাউড়ায় যানজট, মাদক ও অপরাধ দমনে নেওয়া হলো কঠোর সিদ্ধান্ত তাড়াশে কোচিং সেন্টারের আড়ালে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন-নিপিড়নের অভিযোগ

মস্কোর উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১১:০২:০৩ পূর্বাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬ ৫৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তিন দিনের সরকারি সফরে রাশিয়ার রাজধানী মস্কোর উদ্দেশে ঢাকা ছেড়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। রবিবার সকালে তিনি সফরে রওনা হন। তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। সফর শেষে আগামী ৯ জুন দেশে ফেরার কথা রয়েছে পররাষ্ট্রমন্ত্রীর।

কূটনৈতিক সূত্র জানিয়েছে, জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ার পর এটি ড. খলিলুর রহমানের প্রথম বিদেশ সফর। ফলে সফরটি শুধু বাংলাদেশ-রাশিয়া দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রেই নয়, আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনেও বিশেষ গুরুত্ব বহন করছে। বহুপক্ষীয় সহযোগিতা, বৈশ্বিক নিরাপত্তা, আঞ্চলিক পরিস্থিতি এবং আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু নিয়েও আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/06/শাহজালাল-বিমানবন্দরের-কা/

সফরের দ্বিতীয় দিনে মস্কোয় রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ-এর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে ড. খলিলুর রহমানের। বৈঠকে দুই দেশের বিদ্যমান সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, জ্বালানি খাতে সহযোগিতা, আন্তর্জাতিক পরিস্থিতি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হতে পারে।

এ ছাড়া রুশ সরকারের কয়েকজন শীর্ষ প্রতিনিধির সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়ের সম্ভাবনা রয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশ ও রাশিয়ার সম্পর্ক আরও শক্তিশালী করতে এই সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/06/বিকল-বাস-ও-অতিরিক্ত-চাপের/

কূটনৈতিক মহলের মতে, সাম্প্রতিক আন্তর্জাতিক পরিস্থিতির মধ্যে মস্কো সফর দুই দেশের সহযোগিতা ও পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধিতে নতুন গতি যোগ করতে পারে। একই সঙ্গে জাতিসংঘ সাধারণ পরিষদের নতুন সভাপতির দায়িত্ব পালনের আগে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় করার ক্ষেত্রেও এ সফর তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

মস্কোর উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান

আপডেট সময় : ১১:০২:০৩ পূর্বাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬