ঢাকা ১১:৫৮ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
আগুন থেকে বাঁচতে ভবন থেকে ঝাঁপ, লখনৌতে নিহত ১১ আন্তঃজেলা চোরচক্রের সক্রিয় সদস্য চোরাইকৃত মোটরসাইকেলসহ গ্রেফতার পদ্মা নদীতে চাঁদাবাজির সময় দুই যুবক আটক, নগদ টাকা ও ট্রলার জব্দ ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা সফল, ৬০ দিনের রোডম্যাপে সমঝোতা: শেহবাজ শরিফ আওয়ামী লীগের অপতৎপরতা ঠেকাতে ৬ জেলায় সেনা মোতায়েন: স্বরাষ্ট্রমন্ত্রী বিতর্কের মুখে তিন ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর বিচারাঙ্গনের উজ্জ্বল নক্ষত্র: খন্দকার মোঃ আছাদুজ্জামান ২৩ জুন সারাদেশে বিক্ষোভ সমাবেশ করবে এনসিপি নজরুল বিশ্ববিদ্যালয়ে গাঁজা সেবনের অভিযোগে সিনিয়র-জুনিয়র সংঘর্ষ মাদারীপুরে চলাচলের পথ বন্ধের অভিযোগে সরকারি কলেজের অধ্যক্ষ-উপাধ্যক্ষের বিরুদ্ধে মামলা

চাকরিচ্যুতির প্রতিবাদে রামপুরায় শ্রমিকদের সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০২:৪৫:১৯ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬ ৪৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর রামপুরায় চাকরিচ্যুতির প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন পোশাক শ্রমিকরা। সোমবার দুপুরে শুরু হওয়া এ কর্মসূচির কারণে রামপুরা সড়কের এক পাশ দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং সৃষ্টি হয় যানজট।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/08/অসহায়-শহিদুলের-পাশে-আলম/

শ্রমিকদের অভিযোগ, একটি পোশাক কারখানা থেকে ১৪৭ জন শ্রমিককে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এর প্রতিবাদেই তারা সড়কে নেমে আসেন। বিক্ষোভকারী শ্রমিকরা বলেন, বছরের পর বছর কঠোর পরিশ্রম করে কারখানার উৎপাদন সচল রাখলেও হঠাৎ করে তাদের চাকরিচ্যুত করা হয়েছে। এতে তারা চরম অনিশ্চয়তার মুখে পড়েছেন।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/08/মতিঝিলে-গুলি-করে-১৭-লাখ-টা/

তারা আরও বলেন, শ্রমিক ছাঁটাই বন্ধ করতে হবে এবং বন্ধ থাকা কারখানা পুনরায় চালু করতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ারও ঘোষণা দেন তারা। বিক্ষোভের কারণে রামপুরা এলাকার গুরুত্বপূর্ণ সড়কের একাংশে যান চলাচল ব্যাহত হয়। এতে অফিসগামী মানুষ ও সাধারণ যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/08/চুয়াডাঙ্গায়-ইয়াবা-ও-ন/

এদিকে, ঘটনার খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। পরিস্থিতি স্বাভাবিক করতে শ্রমিকদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে পুলিশ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার জানিয়েছেন, শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে। শ্রমিকদের দাবি ও প্রশাসনের পদক্ষেপের দিকে এখন নজর সংশ্লিষ্ট সবার।

নিউজটি শেয়ার করুন

চাকরিচ্যুতির প্রতিবাদে রামপুরায় শ্রমিকদের সড়ক অবরোধ

আপডেট সময় : ০২:৪৫:১৯ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬