দোয়ারাবাজার থানার ওসি তরিকুল ইসলাম তালুকদার আবারও শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত
- আপডেট সময় : ০১:৪৭:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬ ৭০ বার পড়া হয়েছে
সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম তালুকদার আবারও জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছেন।
আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান এবং জনসেবামূলক কার্যক্রমে বিশেষ অবদান রাখায় তিনি এ সম্মাননা অর্জন করেন।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/08/গণতন্ত্র-ধ্বংসে-প্রশ্রয়/
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সুনামগঞ্জ জেলার পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন (পিপিএম-সেবা) এর হাত থেকে ওসি তরিকুল ইসলাম তালুকদার প্রশংসাপত্র ও পুরস্কার গ্রহণ করেন।
দোয়ারাবাজার থানার কর্মকর্তা ও স্থানীয় সচেতন মহল মনে করেন, ওসি তরিকুল ইসলাম তালুকদারের দক্ষ নেতৃত্ব, পেশাদারিত্ব এবং জনগণের প্রতি আন্তরিক সেবামূলক মনোভাবের ফলেই তিনি বারবার এ ধরনের স্বীকৃতি অর্জন করছেন।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/08/সার্টিফিকেট-নয়-দক্ষতাই/
এ অর্জনে দোয়ারাবাজারবাসী তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন এবং ভবিষ্যতেও আইন-শৃঙ্খলা রক্ষায় তার সফলতা কামনা করেছেন।




















