ঢাকা ০৪:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
৪ মাত্রার ভূমিকম্পে কাঁপল ঢাকা ও আশপাশের এলাকা আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল পেনাল্টি মিস করেও ইতিহাস গড়লেন মেসি চোরাই পথে সার পাচারকালে আটক, মোবাইল কোর্টে ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা উত্তরপ্রদেশের লখনউয়ের কোচিং সেন্টারে আগুন, ঝলসে মৃত্যু অন্তত ১৫ জনের  বকেয়া বিদ্যুৎবিল পরিশোধের পর চালু হলো বেলগাছি ইউনিয়ন পরিষদের কার্যক্রম ছাত্রলীগের ‘উসকানিমূলক কর্মকাণ্ডের’ প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গায় বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৭ নেতাকর্মী গ্রেফতার কুলাউড়ায় যানজট, মাদক ও অপরাধ দমনে নেওয়া হলো কঠোর সিদ্ধান্ত তাড়াশে কোচিং সেন্টারের আড়ালে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন-নিপিড়নের অভিযোগ

চুয়াডাঙ্গা জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক শরীফুজ্জামান শরীফকে ইউপি চেয়ারম্যান সমিতির ফুলেল শুভেচ্ছা

বশিরুল আলম, সিনিয়র স্টাফ রিপোর্টার, চুয়াডাঙ্গাঃ
  • আপডেট সময় : ০৪:৩৫:১৭ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬ ৯০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চুয়াডাঙ্গা জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক জনাব শরীফুজ্জামান শরীফকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে চুয়াডাঙ্গা জেলা ইউপি চেয়ারম্যান সমিতি। এ সময় সমিতির সভাপতি ও বারাদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তবারক হোসেনের নেতৃত্বে জেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।

সম্প্রতি আয়োজিত এক সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে নবনিযুক্ত প্রশাসককে ফুল দিয়ে বরণ করে নেন ইউপি চেয়ারম্যান সমিতির নেতৃবৃন্দ। তারা আশা প্রকাশ করেন, শরীফুজ্জামান শরীফের নেতৃত্বে চুয়াডাঙ্গা জেলা পরিষদের উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল হবে এবং স্থানীয় সরকার ব্যবস্থার সঙ্গে সমন্বয় করে জেলার সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে জেলা পরিষদ।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/10/পিরোজপুরে-আলুবোঝাই-ট্রাক/

এ সময় ইউপি চেয়ারম্যান সমিতির সভাপতি তবারক হোসেন বলেন, “জনগণের কল্যাণে কাজ করতে হলে স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে সমন্বয় অত্যন্ত জরুরি। আমরা বিশ্বাস করি, নবনিযুক্ত প্রশাসক মহোদয় জেলার উন্নয়ন, অবকাঠামো সম্প্রসারণ এবং জনসেবামূলক কার্যক্রমে নতুন গতি আনবেন।”

অনুষ্ঠানে উপস্থিত চেয়ারম্যানরা নবনিযুক্ত প্রশাসকের সফলতা কামনা করেন এবং জেলার উন্নয়ন অগ্রযাত্রায় একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। একইসঙ্গে তারা স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধি, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা খাতে আরও কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/10/আলমডাঙ্গায়-শ্রমিক-কল্যা/

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে জেলা ও উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ অংশ নেন। অনুষ্ঠানের শেষাংশে নবনিযুক্ত প্রশাসক সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং জেলার উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

চুয়াডাঙ্গা জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক শরীফুজ্জামান শরীফকে ইউপি চেয়ারম্যান সমিতির ফুলেল শুভেচ্ছা

আপডেট সময় : ০৪:৩৫:১৭ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬