ঢাকা ০৩:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
৪ মাত্রার ভূমিকম্পে কাঁপল ঢাকা ও আশপাশের এলাকা আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল পেনাল্টি মিস করেও ইতিহাস গড়লেন মেসি চোরাই পথে সার পাচারকালে আটক, মোবাইল কোর্টে ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা উত্তরপ্রদেশের লখনউয়ের কোচিং সেন্টারে আগুন, ঝলসে মৃত্যু অন্তত ১৫ জনের  বকেয়া বিদ্যুৎবিল পরিশোধের পর চালু হলো বেলগাছি ইউনিয়ন পরিষদের কার্যক্রম ছাত্রলীগের ‘উসকানিমূলক কর্মকাণ্ডের’ প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গায় বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৭ নেতাকর্মী গ্রেফতার কুলাউড়ায় যানজট, মাদক ও অপরাধ দমনে নেওয়া হলো কঠোর সিদ্ধান্ত তাড়াশে কোচিং সেন্টারের আড়ালে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন-নিপিড়নের অভিযোগ

মিরপুরে চলন্ত বাইকারের মাথায় ইট ছুড়ে ছিনতাই

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১১:৪৩:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ৭৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর মিরপুরের শেওড়াপাড়ায় চলন্ত মোটরসাইকেল আরোহীর মাথায় ইট ছুড়ে মোটরসাইকেল ছিনতাইয়ের একটি ভয়ংকর ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ঘটনার ভিডিও প্রকাশের পর দেশজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, রাতের বেলা শেওড়াপাড়ার একটি গলি দিয়ে ‘ইয়ামাহা এফজেড ভার্সন-৩’ মোটরসাইকেলে করে যাচ্ছিলেন এক যুবক। এ সময় আগে থেকেই ওত পেতে থাকা দুই দুর্বৃত্তের একজন চলন্ত অবস্থায় তার মাথা লক্ষ্য করে সজোরে একটি ইট ছুড়ে মারে। ইটের আঘাতে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলসহ রাস্তায় লুটিয়ে পড়েন ওই যুবক। এরপরই অপর এক দুর্বৃত্ত দ্রুত মোটরসাইকেলটি নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/11/সীমান্তে-জিরো-টলারেন্স/

তবে সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় ছিল ঘটনার পরের দৃশ্য। ভিডিওতে দেখা যায়, অপর দুর্বৃত্তটি ঘটনাটিকে দুর্ঘটনা হিসেবে দেখানোর চেষ্টা করে। সে চিৎকার করে বলতে থাকে, ‘ওপর থেকে ইট পড়েছে’, এবং স্থানীয়দের ডেকে আহত যুবককে হাসপাতালে পাঠানোর নাটকীয় উদ্যোগ নেয়। তার এই আচরণে উপস্থিত অনেকেই প্রথমে ঘটনাটিকে দুর্ঘটনা বলে মনে করেছিলেন। কিন্তু পরে সিসিটিভি ফুটেজ ও ভিডিও সামনে আসার পর পুরো ঘটনার ভয়াবহতা প্রকাশ পায়।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/11/আড়াইহাজারে-চাঁদার-দাবিত/

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পরপরই তৎপর হয় পুলিশ। কাফরুল থানার পুলিশ অভিযান চালিয়ে ছিনতাই হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করেছে। কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাজ্জাদ জানিয়েছেন, এটি সাধারণ কোনো ছিনতাই নয়। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/11/গভীর-রাতে-বর্জ্য-ব্যবস্থ/

তিনি আরও জানান, ঘটনায় জড়িতদের পরিচয় ইতোমধ্যে শনাক্ত করা হয়েছে। তাদের ওপর নজরদারি চলছে এবং খুব দ্রুতই অভিযুক্তদের আইনের আওতায় আনা হবে। এ ঘটনায় রাজধানীবাসীর মধ্যে নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। একই সঙ্গে দ্রুত অপরাধীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সাধারণ মানুষ।

নিউজটি শেয়ার করুন

মিরপুরে চলন্ত বাইকারের মাথায় ইট ছুড়ে ছিনতাই

আপডেট সময় : ১১:৪৩:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬