আলমডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ আটক ১
- আপডেট সময় : ০২:৫৭:০২ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬ ৭৬ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ১০০ গ্রাম গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে আলমডাঙ্গা থানা পুলিশ। বৃহস্পতিবার (১১ জুন ২০২৬) বিকেলে উপজেলার বেলগাছি ইউনিয়নের পালপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, আলমডাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কাজী শফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে বেলগাছি (পালপাড়া) এলাকার বাসিন্দা মো. সিফা উদ্দিন (৫৫)-এর ওপর নজরদারি চালানো হয়।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/13/মাদারগঞ্জে-পুলিশের-জালে/
পরবর্তীতে তার বসতবাড়ির পাশের পাকা রাস্তা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১০০ গ্রাম মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়। বিকেল ৫টা ৫ মিনিটে উদ্ধারকৃত গাঁজা জব্দ তালিকামূলে জব্দ করে পুলিশ। গ্রেফতারকৃত সিফা উদ্দিন বেলগাছি (পালপাড়া) গ্রামের মৃত মাহাতাব উদ্দিনের ছেলে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশের দাবি, এ ঘটনায় শুধু গ্রেফতারকৃত ব্যক্তি নয়, মাদক বিক্রয়, সংরক্ষণ ও সরবরাহ কার্যক্রমের সঙ্গে আরও দুইজন সহযোগী এবং ৩ থেকে ৪ জন অজ্ঞাতনামা ব্যক্তি জড়িত রয়েছে। তাদের শনাক্ত ও গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।এ ঘটনায় গ্রেফতারকৃত, পলাতক ও অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মামলা নং-১৩, তারিখ ১১ জুন ২০২৬ দায়ের করা হয়েছে। মামলাটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক)/৪০/৪১ ধারায় রুজু করা হয়েছে।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/13/দোয়ারাবাজারে-ফ্যামিলি-ক/
আলমডাঙ্গা থানা পুলিশের এক কর্মকর্তা জানান, মাদক নির্মূলে পুলিশের চলমান অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। মাদক ব্যবসায়ী ও এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।




















