৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে দিনাজপুরে বৃক্ষরোপণ
- আপডেট সময় : ০৩:৩৯:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬ ৫৬ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের উদ্যোগে সারা দেশব্যাপী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। এরই অংশ হিসেবে দিনাজপুর সদর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি শনিবার (১৩ জুন) দিনাজপুরের বড়মাঠে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/13/কুষ্টিয়ায়-৫-বছরে-২৫-কোট/
এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুরের জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম, পুলিশ সুপার জিদান আল মুসা পিপিএম, জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী মোঃ মুশফিকুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম হাবিবুল হাসান, পৌর প্রশাসক মোঃ রিয়াজ উদ্দীন, বিভাগীয় বন কর্মকর্তা ফাহিম মাসঊদ এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, দিনাজপুরের উপপরিচালক আফজাল হোসেনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধীজন।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/13/সিরাজগঞ্জে-শ্রেষ্ঠ-ওসির/
দিনাজপুর সদর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়তে ব্যাপক বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন। তারা সরকারের এ মহৎ উদ্যোগ সফল করতে সকল শ্রেণি-পেশার মানুষকে বৃক্ষরোপণ ও পরিচর্যায় এগিয়ে আসার আহবায়ন জানান।




















