দোয়ারাবাজারে পরকীয়ার জেরে দেবর-ভাবী কারাগারে: দুই সন্তান নিয়ে নিরাপত্তাহীনতায় স্বামী
- আপডেট সময় : ০২:০৬:১৯ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬ ৩৭ বার পড়া হয়েছে
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় দেবর-ভাবীর কথিত পরকীয়া সম্পর্কের জেরে স্বর্ণালংকার ও নগদ অর্থ আত্মসাতের অভিযোগে কুয়েত প্রবাসী এক যুবক ও এক গৃহবধূকে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় গৃহবধূর স্বামী দুই শিশু সন্তানকে নিয়ে চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন বলে অভিযোগ করেছেন।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/14/নীলফামারীতে-৫০০-অসহায়-ম/
গত বৃহস্পতিবার (১১ জুন) দোয়ারাবাজার থানা পুলিশ আদালতের মাধ্যমে অভিযুক্ত দুজনকে কারাগারে পাঠায়।
কারাগারে পাঠানো ব্যক্তিরা হলেন উপজেলার নরসিংপুর ইউনিয়নের পূর্ব সোনাপুর গ্রামের শামছুদ্দিনের ছেলে কুয়েতপ্রবাসী রিয়াজ উদ্দিন (৩২) এবং একই এলাকার তার চাচাতো ভাই কামরুল হাসানের স্ত্রী, দুই সন্তানের জননী সালেহা বেগম (৩১)।
ভুক্তভোগী কামরুল হাসান জানান, স্ত্রী কারাগারে যাওয়ার পর দুই শিশু সন্তানকে নিয়ে তিনি চরম অসহায় অবস্থায় রয়েছেন। সন্তানদের নিরাপত্তা নিয়ে তিনি উদ্বিগ্ন। তার দাবি, তার চাচাতো ভাইয়ের পরিবারের কাছ থেকে তার সন্তানদের অপহরণ ও হত্যার হুমকিও পেয়েছেন। যার কারনে বর্তমানে কামরুল হাসান তার নিজ বসতবাড়িতে অবস্থান করতে পারতেছেনা। নিরাপত্তার বিষয় চিন্তা করে বাধ্য হয়ে সে বর্তমানে বাংলাবাজার ইউনিয়নের পাল কাঁপন গ্রামে শ্বশুর বাড়িতে আশ্রয় নিয়েছে। সন্তানদের নিয়ে নিজ বাড়িতে নিরাপত্তার সহীত বসবাস করদে তিনি প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/14/উপকূলীয়-মানুষের-জীবন-এখ/
মামলার এজাহার সূত্রে জানা যায়, সালেহা বেগম ও তার চাচাতো দেবর রিয়াজ উদ্দিনের মধ্যে দীর্ঘদিন ধরে পরকীয়ার সম্পর্ক ছিল বলে অভিযোগ রয়েছে। এরই ধারাবাহিকতায় গত ২ জুন সালেহা বেগম রিয়াজ উদ্দিনের সঙ্গে স্বামীর বাড়ি ত্যাগ করেন। যাওয়ার সময় তিনি স্বামীর হেফাজতে থাকা নগদ ৬ লাখ টাকা এবং প্রায় ৭ ভরি স্বর্ণালংকার সঙ্গে নিয়ে যান বলে মামলায় অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় গত ৮ জুন কামরুল হাসান বাদী হয়ে স্ত্রী সালেহা বেগম ও চাচাতো ভাই রিয়াজ উদ্দিনের বিরুদ্ধে চুরি ও অর্থ আত্মসাতের অভিযোগে সুনামগঞ্জ আদালতে মামলা দায়ের করেন। এছাড়াও এসব ঘটনার আগে চাচাতো ভাই রিয়াজুদ্দিন ও পরকীয়া প্রেমিক সালেহা বেগমের যোগসাজশে কামরুল হাসানকে বিদেশ নেওয়ার নামে ৪ লক্ষ ৩০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে আরেকটি মামলা করেন কামরুল হাসান।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/14/সবুজ-বাংলাদেশ-গড়ার-প্রত/
পরে আদালতের নির্দেশে দোয়ারাবাজার থানা পুলিশ অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করে আদালতে হাজির করলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এ বিষয়ে দোয়ারাবাজার থানার ওসি তরিকুল ইসলাম তালুকদার জানায়, অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে এলাকাবাসীর মধ্যে ব্যাপক অভিযোগ রয়েছে। যদি ভুক্তভোগী বা তার পরিবার নিরাপত্তাহীনতায় ভোগেন, তাহলে তারা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে পারেন। অভিযোগ পাওয়ার পর বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।




















