ঢাকা ০৬:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
৪ মাত্রার ভূমিকম্পে কাঁপল ঢাকা ও আশপাশের এলাকা আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল পেনাল্টি মিস করেও ইতিহাস গড়লেন মেসি চোরাই পথে সার পাচারকালে আটক, মোবাইল কোর্টে ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা উত্তরপ্রদেশের লখনউয়ের কোচিং সেন্টারে আগুন, ঝলসে মৃত্যু অন্তত ১৫ জনের  বকেয়া বিদ্যুৎবিল পরিশোধের পর চালু হলো বেলগাছি ইউনিয়ন পরিষদের কার্যক্রম ছাত্রলীগের ‘উসকানিমূলক কর্মকাণ্ডের’ প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গায় বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৭ নেতাকর্মী গ্রেফতার কুলাউড়ায় যানজট, মাদক ও অপরাধ দমনে নেওয়া হলো কঠোর সিদ্ধান্ত তাড়াশে কোচিং সেন্টারের আড়ালে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন-নিপিড়নের অভিযোগ

মাদারীপুর জেলা হাসপাতালে চালু হলো ১০ শয্যার আইসিইউ সেবা

মোহাম্মদ আহসান হাবিব, মাদারীপুর সিনিয়র স্টাফ রিপোর্টার: 
  • আপডেট সময় : ০৭:১৪:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬ ৫৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দীর্ঘদিনের দাবি ও প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে মাদারীপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ১০ শয্যার আধুনিক আইসিইউ (ইনটেনসিভ কেয়ার ইউনিট) সেবা চালু হয়েছে। রোববার সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী শাখাওয়াত হোসেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রায় ৩০ কোটি টাকা ব্যয়ে নির্মিত হাসপাতালটিতে ২০২৩ সালের নভেম্বরে প্রায় ৩ কোটি টাকা মূল্যের আইসিইউ যন্ত্রপাতি স্থাপন ও উদ্বোধন করা হলেও প্রয়োজনীয় জনবল না থাকায় এতদিন সেবা কার্যক্রম চালু করা সম্ভব হয়নি। ফলে গুরুতর অসুস্থ ও মুমূর্ষু রোগীদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা কিংবা ফরিদপুরে স্থানান্তর করতে হতো। এতে রোগী ও স্বজনদের চরম ভোগান্তির পাশাপাশি অনেক ক্ষেত্রে মূল্যবান সময়ও নষ্ট হতো।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/14/চুয়াডাঙ্গার-জীবননগর-সীম/

অবশেষে আইসিইউ সেবা চালু হওয়ায় জেলার প্রায় সাড়ে ১৩ লাখ মানুষের চিকিৎসাসেবায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া বলেন, “প্রাথমিক পর্যায়ে হামে আক্রান্ত গুরুতর শিশুদের আইসিইউ সেবায় অগ্রাধিকার দেওয়া হবে। একই সঙ্গে ১০০ শয্যার জনবল কাঠামোয় পরিচালিত হাসপাতালটিকে ২৫০ শয্যার পূর্ণাঙ্গ জনবল কাঠামোয় উন্নীত করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে।”

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/14/প্রয়াত-নেত্রী-খুরশীদ-জা/

স্বাস্থ্যসেবা সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, আইসিইউ ইউনিট চালুর মাধ্যমে মাদারীপুরের চিকিৎসা ব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জিত হয়েছে, যা জেলার সংকটাপন্ন রোগীদের জীবনরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নিউজটি শেয়ার করুন

মাদারীপুর জেলা হাসপাতালে চালু হলো ১০ শয্যার আইসিইউ সেবা

আপডেট সময় : ০৭:১৪:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬