শরীয়তপুরে ৯ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার
- আপডেট সময় : ০৩:৩৬:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬ ৬১ বার পড়া হয়েছে
শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/14/ব্যক্তি-উদ্যোগে-সিসি-ক্য/
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৩ জুন ২০২৬ তারিখ রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে ভেদরগঞ্জ থানার একটি চৌকস টিম উপজেলার মহিষার ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে তিনজনের হেফাজত থেকে ৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— শিহাব চৌধুরী (১৯), পিতা পারভেজ চৌধুরী; ফাহিম সরদার (১৮), পিতা মো. খালেদ সরদার; এবং নাঈম শেখ (১৯), পিতা নুরুল হক শেখ। তাদের সবার বাড়ি ভেদরগঞ্জ উপজেলায়।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/14/অসুস্থ-দারুসসালাম-চেয়ার/
পুলিশ জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্য আইনানুগভাবে জব্দ করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী ভেদরগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।




















