ঢাকা ০৪:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
৪ মাত্রার ভূমিকম্পে কাঁপল ঢাকা ও আশপাশের এলাকা আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল পেনাল্টি মিস করেও ইতিহাস গড়লেন মেসি চোরাই পথে সার পাচারকালে আটক, মোবাইল কোর্টে ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা উত্তরপ্রদেশের লখনউয়ের কোচিং সেন্টারে আগুন, ঝলসে মৃত্যু অন্তত ১৫ জনের  বকেয়া বিদ্যুৎবিল পরিশোধের পর চালু হলো বেলগাছি ইউনিয়ন পরিষদের কার্যক্রম ছাত্রলীগের ‘উসকানিমূলক কর্মকাণ্ডের’ প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গায় বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৭ নেতাকর্মী গ্রেফতার কুলাউড়ায় যানজট, মাদক ও অপরাধ দমনে নেওয়া হলো কঠোর সিদ্ধান্ত তাড়াশে কোচিং সেন্টারের আড়ালে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন-নিপিড়নের অভিযোগ

গ্রামজুড়ে চাঞ্চল্য

বিয়ের দাবিতে অবস্থান, প্রত্যাখ্যাত হলে আত্মহত্যার হুমকি

বশিরুল আলম, চুয়াডাঙ্গা সিনিয়র স্টাফ রিপোর্টার:
  • আপডেট সময় : ০৯:৪৯:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ৮৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভালোবাসার মানুষটির হাত ধরে নতুন জীবনের স্বপ্ন দেখেছিলেন তিনি। সেই স্বপ্নের টানে একসময় ছেড়ে এসেছেন নিজের সংসার, হারিয়েছেন সামাজিক অবস্থান, সহ্য করেছেন নানান কটূক্তি। কিন্তু আজ সেই মানুষটির বাড়ির গেটের সামনে বসে আছেন অসহায়ের মতো। পাশে নেই কোনো স্বজন, নেই কোনো আশ্রয়। আছে শুধু বিয়ের দাবিতে শেষ লড়াই আর বুকভরা অভিমান।

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার কুমারী গ্রামে মঙ্গলবার (১৬ জুন) বিকেলে এমনই হৃদয়স্পর্শী একটি ঘটনা স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। তাসলিমা (৩৩) নামের এক সন্তানের জননী প্রেমিকের বাড়িতে গিয়ে বিয়ের দাবিতে অবস্থান নিয়েছেন। দাবি পূরণ না হলে আত্মহত্যারও হুমকি দিয়েছেন তিনি।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/16/দুই-বছর-ধরে-শিক্ষা-অফিসে-ক/

সরেজমিনে দেখা যায়, কালো বোরকা পরিহিত তাসলিমা প্রেমিক আব্দুল্লাহর বাড়ির গেটের সামনে বসে আছেন। আশপাশে উৎসুক জনতার ভিড়। নারী-পুরুষ, তরুণ-তরুণী—অনেকেই ঘটনাটি দেখতে সেখানে জড়ো হয়েছেন। তবে বাড়ির ভেতরে প্রেমিকের পরিবারের কাউকে পাওয়া যায়নি। স্থানীয়দের দাবি, ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর পরিবারের সদস্যরা বাড়ি ছেড়ে চলে গেছেন। স্থানীয়রা জানান, সকাল থেকেই তাসলিমা ওই বাড়ির সামনে অবস্থান করছেন। তার একটাই দাবি—আব্দুল্লাহকে তাকে বিয়ে করতে হবে। অন্যথায় তিনি বিষপান করে আত্মহত্যা করবেন বলেও হুমকি দিয়েছেন।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/16/ঝিনাইদহে-বিপুল-পরিমাণ-মা/

জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর ইউনিয়নের পারকুলা গ্রামের বাসিন্দা তাসলিমার সঙ্গে একই উপজেলার কুমারী গ্রামের মহরম কাজল মৌরির ছেলে আব্দুল্লাহর পরিচয় হয় প্রায় এক বছর আগে। পরিচয় থেকে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। সম্পর্কের বিষয়টি জানাজানি হলে দুই পরিবার থেকেই আপত্তি আসে। কিন্তু তাতেও থেমে থাকেননি তারা। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বিভিন্ন স্থানে তারা নিজেদের স্বামী-স্ত্রী পরিচয় দিয়েও ঘোরাফেরা করেছেন। তাসলিমার দাবি, আব্দুল্লাহ তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘদিন সম্পর্ক বজায় রেখেছেন। সেই আশ্বাসে তিনি আগের সংসারও ছেড়ে দেন। কিন্তু সম্প্রতি আব্দুল্লাহ তার সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেন।

অশ্রুসিক্ত কণ্ঠে তাসলিমা বলেন, “আমি তাকে বিশ্বাস করে আমার আগের সংসার ছেড়েছি। সে আমাকে বিয়ের কথা বলে অনেক স্বপ্ন দেখিয়েছে। শুধু তাই নয়, বিভিন্ন সময়ে আমার কাছ থেকে টাকা-পয়সাও নিয়েছে। এখন সে আমাকে চিনতেই চাইছে না। আমি তার বাড়িতে এসেছি আমার ন্যায্য অধিকার চাইতে। সে আমাকে বিয়ে না করলে আমার বেঁচে থাকার কোনো অর্থ নেই।”

এক সন্তানের মায়ের এমন আকুতি উপস্থিত অনেককেই আবেগাপ্লুত করেছে। কেউ তাকে সান্ত্বনা দিয়েছেন, কেউ আবার বিষয়টির শান্তিপূর্ণ সমাধান চেয়েছেন। এদিকে ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। অনেকেই প্রশ্ন তুলছেন—যদি সত্যিই বিয়ের আশ্বাস দিয়ে সম্পর্ক গড়ে তোলা হয়ে থাকে, তবে সেই প্রতিশ্রুতির দায় কে নেবে?

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/16/কৃষির-সমৃদ্ধিতে-সার-ব্যব/

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। আলমডাঙ্গা থানা সূত্রে জানা গেছে, বিষয়টি তাদের নজরে এসেছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ভালোবাসা, বিশ্বাস আর প্রতিশ্রুতির এই গল্প এখন দাঁড়িয়ে আছে এক অনিশ্চিত পরিণতির সামনে। প্রেমিকের বাড়ির গেটের সামনে বসে থাকা তাসলিমার চোখে এখনো হয়তো একটুখানি আশার আলো জ্বলছে—হয়তো দরজাটি খুলবে, হয়তো ফিরে আসবে সেই মানুষটি, যার জন্য তিনি হারিয়েছেন জীবনের অনেক কিছু।

নিউজটি শেয়ার করুন

গ্রামজুড়ে চাঞ্চল্য

বিয়ের দাবিতে অবস্থান, প্রত্যাখ্যাত হলে আত্মহত্যার হুমকি

আপডেট সময় : ০৯:৪৯:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬