ঢাকা ০১:০৩ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্মানে আনোয়ার ইব্রাহিমের মধ্যাহ্নভোজ শূন্য পদ ৪ লাখ ৬৮ হাজারের বেশি: সংসদে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠকে তারেক রহমান মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলতে আনোয়ার ইব্রাহিমকে অনুরোধ প্রধানমন্ত্রীর ওয়াসিম হত্যা মামলায় হাছান মাহমুদসহ ২২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ তিস্তার ভয়াবহ ভাঙনে হুমকিতে মহিপুর সেতু, ঝুঁকিতে রংপুর-কাকিনা সড়ক আলমডাঙ্গায় মাদকসেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড তামিলনাড়ুর কারখানায় গ্যাস লিক! মৃত অন্তত ৭, আহত ৬৭ দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৬৩৩ পরিবারের মুখে স্বস্তির হাসি: আলমডাঙ্গায় নগদ অর্থ ও খাদ্যশস্য বিতরণ মাদারগঞ্জে জাতীয় ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত

সড়ক বিভাগের জায়গা ফের দখলের চেষ্টা

ইসমাইল হোসেন পিয়াল, ​শাহজাদপুর, সিরাজগঞ্জ প্রতিনিধি: 
  • আপডেট সময় : ১১:৪৬:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬ ৪১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শাহজাদপুর পৌর শহরের দিলরুবা বাসস্ট্যান্ডের মাইক্রো স্ট্যান্ড সংলগ্ন সড়ক ও জনপথ (সওজ) বিভাগের মূল্যবান জায়গা ফের টিনের বেড়া দিয়ে ঘিরে ফেলার অভিযোগ উঠেছে।

বিশ্বরোডের পাশে সরকারি জায়গা এভাবে প্রকাশ্য দিবালোকে দখলের ঘটনায় স্থানীয় সাধারণ জনগণের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/21/২৫-বছরের-রক্তক্ষয়ী-দ্বন/

​স্থানীয় সূত্রে জানা গেছে, গত বছরের জুলাই মাসেও এই সরকারি জায়গার ক্যানেল বালু দিয়ে ভরাট করে দখলের পাঁয়তারা চালানো হয়েছিল। সে সময় সড়ক বিভাগ তাৎক্ষণিকভাবে বালু ভরাট বন্ধ করার নির্দেশ দেয় এবং ভরাটকৃত বালু অপসারণের জন্য নোটিশ জারি করে। কিন্তু সেই ঘটনার প্রায় এক বছর পার হতে না হতেই, সওজের সেই জমিতে ফের কে বা কাহারা রাতের আঁধারে টিনের বেড়া দিয়ে ঘিরে ফেলেছে।

​সচেতন মহলের বক্তব্য: “বিশ্বরোডের মতো গুরুত্বপূর্ণ সড়কের পাশে সরকারি জায়গা এভাবে দফায় দফায় দখলের চেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। কে এর পেছনে জড়িত রয়েছে?”

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/21/মুকসুদপুরে-জাল-নোট-প্রতি/

​পৌর শহরের সচেতন নাগরিক ও সাধারণ জনগণ এই অবৈধ স্থাপনা দ্রুত উচ্ছেদ করতে এবং সরকারি সম্পত্তি রক্ষায় সড়ক বিভাগ ও স্থানীয় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সড়ক বিভাগের জায়গা ফের দখলের চেষ্টা

আপডেট সময় : ১১:৪৬:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬