ঢাকা ০৪:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
৪ মাত্রার ভূমিকম্পে কাঁপল ঢাকা ও আশপাশের এলাকা আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল পেনাল্টি মিস করেও ইতিহাস গড়লেন মেসি চোরাই পথে সার পাচারকালে আটক, মোবাইল কোর্টে ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা উত্তরপ্রদেশের লখনউয়ের কোচিং সেন্টারে আগুন, ঝলসে মৃত্যু অন্তত ১৫ জনের  বকেয়া বিদ্যুৎবিল পরিশোধের পর চালু হলো বেলগাছি ইউনিয়ন পরিষদের কার্যক্রম ছাত্রলীগের ‘উসকানিমূলক কর্মকাণ্ডের’ প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গায় বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৭ নেতাকর্মী গ্রেফতার কুলাউড়ায় যানজট, মাদক ও অপরাধ দমনে নেওয়া হলো কঠোর সিদ্ধান্ত তাড়াশে কোচিং সেন্টারের আড়ালে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন-নিপিড়নের অভিযোগ

চোরাই পথে সার পাচারকালে আটক, মোবাইল কোর্টে ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা

বশিরুল আলম, সিনিয়র স্টাফ রিপোর্টার, চুয়াডাঙ্গা:
  • আপডেট সময় : ০১:২৪:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬ ৩০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় চোরাই পথে সার পাচারের সময় স্থানীয় জনতার হাতে আটক হওয়া এক সার ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ অনাদায়ে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে বলে আদেশ দেওয়া হয়েছে।

সোমবার (২২ জুন ২০২৬) আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহীনুর আক্তার পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ রায় ঘোষণা করা হয়। আদালত সূত্রে জানা যায়, উপজেলার রাধাকান্তপুর এলাকার জোয়াদ্দার ট্রেডার্স-এর পক্ষে মোঃ সাদ্দাম হোসেন সার পরিবহন ও বিপণনের ক্ষেত্রে আইন লঙ্ঘনের দায়ে অভিযুক্ত হন। এ ঘটনায় দায়েরকৃত মামলার নম্বর ৭৩/২০২৬।প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মতিয়ার রহমান।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/21/সরকারি-চাকরিজীবীদের-টিফি/

শুনানি শেষে আদালত সার (ব্যবস্থাপনা) আইন, ২০০৬-এর ১২(১) ধারা লঙ্ঘনের অপরাধে ১২(৩) ধারায় অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেন।জানা গেছে, চোরাই পথে সার পাচারের সময় স্থানীয় সচেতন জনতা সন্দেহভাজন চালানটি আটক করে প্রশাসনকে অবহিত করে। পরে ঘটনাস্থলে প্রশাসন ও কৃষি বিভাগের কর্মকর্তারা উপস্থিত হয়ে প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/23/বকেয়া-বিদ্যুৎবিল-পরিশোধ/

এ সময় আলমডাঙ্গা উপজেলা কৃষি অফিসার মাসুদ হোসেন পলাশ উপস্থিত ছিলেন এবং অভিযানের সার্বিক কার্যক্রমে সহযোগিতা করেন। আদালত অভিযুক্তকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। পাশাপাশি জরিমানার অর্থ অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। উপজেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে, কৃষি উপকরণ বিশেষ করে সারের অবৈধ মজুত, চোরাচালান ও পাচার রোধে নিয়মিত নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে। কৃষকের স্বার্থ সংরক্ষণ এবং সারের সুষ্ঠু সরবরাহ নিশ্চিত করতে আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয় কৃষক ও সচেতন মহল কৃষি খাতে অনিয়ম রোধে প্রশাসনের এমন উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন। তাদের মতে, সারের অবৈধ পাচার বন্ধে নিয়মিত অভিযান পরিচালিত হলে কৃষকরা ন্যায্যমূল্যে প্রয়োজনীয় সার পেতে আরও উপকৃত হবেন।

নিউজটি শেয়ার করুন

চোরাই পথে সার পাচারকালে আটক, মোবাইল কোর্টে ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা

আপডেট সময় : ০১:২৪:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬