শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন [gtranslate]
শিরোনামঃ
৮৩ বছর বয়সে শুটিংয়ে দুর্ঘটনার শিকার অমিতাভ বচ্চন শাহজাদপুর মহাশ্মশানে হোমযজ্ঞের মধ্য দিয়ে দত্তক গ্রহণ কথিত সীমানা পিলার ও প্রাচীন কয়েনের ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ৪ দর্শনায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত সলঙ্গায় আসামীদের গ্রেপ্তারের দাবিতে সাংবাদিকদের মানববন্ধন স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি মিষ্টির পদত্যাগের পর স্বাস্থ্যকেন্দ্রে হামলার ঘটনায় আইনি ব্যবস্থা ও পুনর্নির্মাণের দাবি শফিকুর রহমানের কর্ণাটকের ম্যাঙ্গালোর তৈল শোধনাগারে ভয়াবহ আগুন, মৃত ১ সিরাতুন নবী (সা.) উপলক্ষে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অতিরিক্ত টাকা দাবি ও ইন্টার্নি সনদ না পাওয়ার অভিযোগ মাগুরার আয়ুর্বেদিক কলেজে
নিয়োগ বিজ্ঞপ্তি
দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে *** দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে ***
৮৩ বছর বয়সে শুটিংয়ে দুর্ঘটনার শিকার অমিতাভ বচ্চন
/ ৩৯ বার
প্রকাশিত : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ৬:৫২ অপরাহ্ন

বলিউডের শাহেনশাহ অভিনেতা অমিতাভ বচ্চন। ৮৩ বছর বয়সেও অভিনয় ও শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন কিংবদন্তি এই অভিনেতা। বয়সের বাধাকে যেন পাত্তাই দিচ্ছেন না তিনি। তবে এবার শুটিং করতে গিয়েই দুর্ঘটনার শিকার হয়েছেন বিগ বি।

‘কৌন বনেগা ক্রোড়পতি ১৮’-এর শুটিং চলাকালে পিছলে পড়ে বাঁ হাঁটুতে চোট পেয়েছেন অমিতাভ বচ্চন। তবে চোট গুরুতর নয় বলে নিজেই জানিয়েছেন এই অভিনেতা।

বুধবার ৩০ সেপ্টেম্বর প্রচারিত ‘কৌন বনেগা ক্রোড়পতি ১৮’-এর একটি পর্বে নিজের চোটের বিষয়টি দর্শকদের জানান অমিতাভ। প্রতিদিনের মতো এদিনও প্রতিযোগী ও দর্শকদের সামনে হাজির হন তিনি। তবে অনুষ্ঠানের শুরুতেই দেখা যায় তার মধ্যে কিছুটা পরিবর্তন।

সাধারণত ‘কৌন বনেগা ক্রোড়পতি’র শুরুতে মঞ্চের মাঝখানে দাঁড়িয়ে দর্শকদের উদ্দেশে বক্তব্য দেন অমিতাভ বচ্চন। কিন্তু এদিন হাঁটুর চোটের কারণে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে কিছুটা অসুবিধা হচ্ছিল তার। তাই বসেই দর্শকদের সঙ্গে কথা বলার সিদ্ধান্ত নেন তিনি।

অনুষ্ঠানের শুরুতেই নিজের চোটের বিষয়টি তুলে ধরেন অমিতাভ। কীভাবে এই দুর্ঘটনা ঘটেছে, সেটিও জানান দর্শকদের। অভিনেতার ভাষ্য অনুযায়ী, আগের দিন শুটিং চলাকালে হঠাৎ পিছলে পড়ে যান তিনি। এতে বাঁ হাঁটুতে আঘাত পান। নিজের বাঁ হাঁটুর দিকে ইঙ্গিত করে দর্শকদের বিষয়টি জানান তিনি।

অমিতাভের এমন অবস্থায় স্টুডিওতে উপস্থিত দর্শকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। তবে তাদের আশ্বস্ত করে অভিনেতা জানান, তার হাঁটুর চোট গুরুতর নয়।

বয়স ৮৩ হলেও এখনো নিয়মিত শুটিং ও কাজ চালিয়ে যাচ্ছেন অমিতাভ বচ্চন। দীর্ঘ অভিনয়জীবনে অসংখ্য জনপ্রিয় সিনেমা উপহার দেওয়া এই অভিনেতা বর্তমানে ‘কৌন বনেগা ক্রোড়পতি’র ১৮তম সিজন নিয়েও ব্যস্ত রয়েছেন।

শুটিংয়ের সময় দুর্ঘটনার পরও অনুষ্ঠানটির কাজ চালিয়ে যাওয়ায় ফেরও তার পেশাদারিত্বের বিষয়টি সামনে এসেছে। তবে হাঁটুর চোট থেকে পুরোপুরি সুস্থ হয়ে কবে স্বাভাবিকভাবে শুটিংয়ে ফিরবেন— সেটিই এখন দেখার বিষয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
আমাদের পেজ