রায়গঞ্জে কৃষকের জমিতে ধান চাষে বাধা
- আপডেট সময় : ০৩:২৪:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬ ৬৯ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জের রায়গঞ্জে মোজাফফরপুর( চকসাগর) গ্রামে কৃষকের জমিতে ধান চাষে করতে বাধা প্রদান করছে একই গ্রামের প্রতিপক্ষ শরিফুল ইসলাম। সরেজমিনে ও তথ্য সূত্রে জানা যায়, ১০ বছর পূর্বে ২৬ শতক জমি ক্রয় সূত্রে মালিক হন আসলাম উদ্দিন। এত বছর আবাদ করলেও গত বছর থেকে শরিফুল ইসলাম আসলামকে উক্ত জমিতে ধান চাষে বাধা দেয়।
গত আমন শস্যের পর ঐ জমিতে আসলাম ফসল ফলাতে পারছেন না। কারণ হিসাবে উল্লেখ করেন, ২৬ শতক জমি শরিফুলের সীমানা ঘেঁষা হওয়ায় আগেই থেকে জমিটি কিনতে নিষেধ করেন শরিফুল। এতেই বাধে বিপত্তি জমিতে গেলে প্রাণে মারার হুমকি ধামকি দেয়। শরিফুল ইসলামের সাথে আসলামের দ্বন্দ্ব ও কলহের এক পযার্য়ে উভয়ের সাথে মারামারি হয়। আসলাম উদ্দিন বলেন, গত ১ বছর আগে আমন আবাদের পর থেকে ২৬ শতক জমিতে কোন প্রকার শস্য ফলাতে দিচ্ছে না শরিফুল ইসলাম। বিভিন্ন সময়ে মারামারি প্রাণ নাশের হুমকি থেকে বাঁচতে আসলাম শরিফুল ইসলাম গং দের নামে জিবনের নিরাপত্তা চেয়ে সিরাজগঞ্জ কোর্টে ১০৭( ১৪/০২/২৬) ধারায় মামলা দায়ের করেন।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/03/10/ভোমরা-নবাদকাটীতে-মাদক-ব্/
এলাকাবাসী বলেন, উক্ত জমি নিয়ে দু পক্ষের মধ্যে মারামারি ঝগড়া বিবাদ প্রায় সময়ই লেগে থাকে। এ বিষয়ে শরিফুল ইসলাম বলেন , আমি তাঁর জমিতে সেচ ও ধান চাষা আবাদে বা কোন প্রকার বাধা প্রদান করি নাই। এ ব্যাপারে রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আহসানুজ্জামান বলেন, পুলিশ জমি সংক্রান্ত কোন মামলায় হস্তক্ষেপ করে না, যেহেতু আইনশৃঙ্খলার অবনতি হতে পারে তাই লিখিত অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।




















