ঢাকা ০৮:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
৪ মাত্রার ভূমিকম্পে কাঁপল ঢাকা ও আশপাশের এলাকা আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল পেনাল্টি মিস করেও ইতিহাস গড়লেন মেসি চোরাই পথে সার পাচারকালে আটক, মোবাইল কোর্টে ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা উত্তরপ্রদেশের লখনউয়ের কোচিং সেন্টারে আগুন, ঝলসে মৃত্যু অন্তত ১৫ জনের  বকেয়া বিদ্যুৎবিল পরিশোধের পর চালু হলো বেলগাছি ইউনিয়ন পরিষদের কার্যক্রম ছাত্রলীগের ‘উসকানিমূলক কর্মকাণ্ডের’ প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গায় বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৭ নেতাকর্মী গ্রেফতার কুলাউড়ায় যানজট, মাদক ও অপরাধ দমনে নেওয়া হলো কঠোর সিদ্ধান্ত তাড়াশে কোচিং সেন্টারের আড়ালে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন-নিপিড়নের অভিযোগ

আলমডাঙ্গার সম্মানিত নাগরিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বশিরুল আলম, আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৩:৪৫:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬ ৭৬ বার পড়া হয়েছে

নাগরিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় সম্মানিত নাগরিকদের সম্মানে এক আন্তরিক পরিবেশে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৯ মার্চ ২০২৬) আলমডাঙ্গা শহরের দারুস সালাম ময়দানে এ আয়োজন করে আলমডাঙ্গা নাগরিক কমিটি।রমজানের পবিত্রতা ও ভ্রাতৃত্ববোধকে সামনে রেখে আয়োজিত এই ইফতার মাহফিলে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তি, সমাজসেবক, রাজনৈতিক নেতা, শিক্ষাবিদ, সাংবাদিকসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। ইফতারের আগে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তারা পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে বলেন, রমজান মানুষকে আত্মসংযম, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করে। সমাজে শান্তি, সম্প্রীতি ও ঐক্য প্রতিষ্ঠায় এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা আলমডাঙ্গার সার্বিক উন্নয়ন ও সামাজিক সম্প্রীতি বজায় রাখতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/03/10/মুকসুদপুর-উপজেলার-বিভিন্/

পরে দেশ ও জাতির কল্যাণ, শান্তি-সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর ঐক্য কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। আয়োজকরা জানান, আলমডাঙ্গার সম্মানিত নাগরিকদের একত্রিত করে পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জোরদার করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও ধর্মীয় আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

নিউজটি শেয়ার করুন

আলমডাঙ্গার সম্মানিত নাগরিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আপডেট সময় : ০৩:৪৫:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬