ঢাকা ০২:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
৪ মাত্রার ভূমিকম্পে কাঁপল ঢাকা ও আশপাশের এলাকা আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল পেনাল্টি মিস করেও ইতিহাস গড়লেন মেসি চোরাই পথে সার পাচারকালে আটক, মোবাইল কোর্টে ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা উত্তরপ্রদেশের লখনউয়ের কোচিং সেন্টারে আগুন, ঝলসে মৃত্যু অন্তত ১৫ জনের  বকেয়া বিদ্যুৎবিল পরিশোধের পর চালু হলো বেলগাছি ইউনিয়ন পরিষদের কার্যক্রম ছাত্রলীগের ‘উসকানিমূলক কর্মকাণ্ডের’ প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গায় বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৭ নেতাকর্মী গ্রেফতার কুলাউড়ায় যানজট, মাদক ও অপরাধ দমনে নেওয়া হলো কঠোর সিদ্ধান্ত তাড়াশে কোচিং সেন্টারের আড়ালে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন-নিপিড়নের অভিযোগ

চুয়াডাঙ্গার পুলিশ সুপার বদলি: নতুন এসপি রুহুল কবীর খান

বশিরুল আলম, আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা):
  • আপডেট সময় : ১২:৩৫:৪২ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬ ৭৫ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গার পুলিশ সুপার বদলি

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মনিরুল ইসলামকে বদলি করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়ে জেলার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ রুহুল কবীর খান।

সোমবার (১০ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব তৌসিফ আহমেদ স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বাংলাদেশ পুলিশ ক্যাডারের চারজন কর্মকর্তাকে তাদের নামের পাশে বর্ণিত পদ ও কর্মস্থলে বদলি ও পদায়ন করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, চুয়াডাঙ্গার বর্তমান পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলামকে বিশেষ পুলিশ সুপার হিসেবে এএসবি-তে পদায়ন করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়ে চুয়াডাঙ্গা জেলার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেয়েছেন পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান। তিনি এর আগে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এর পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/03/11/আলমডাঙ্গা-এক্সচেঞ্জপাড়/

এছাড়া একই প্রজ্ঞাপনে হবিগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ ইয়াছমিন খাতুনকে পিবিআইয়ের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। অন্যদিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার মো. তারেক মাহমুদকে হবিগঞ্জ জেলার নতুন পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। নতুন পুলিশ সুপার রুহুল কবীর খান দায়িত্ব গ্রহণের পর চুয়াডাঙ্গা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে বলে সংশ্লিষ্ট মহল আশাবাদ ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

চুয়াডাঙ্গার পুলিশ সুপার বদলি: নতুন এসপি রুহুল কবীর খান

আপডেট সময় : ১২:৩৫:৪২ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬