সিরাজগঞ্জে অনুমোদনহীন অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান, ২০ লক্ষ টাকা জরিমানা
- আপডেট সময় : ১২:৪৫:০৭ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬ ৬৬ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় বিভিন্ন ইটভাটায় বিরুদ্ধে দিনব্যাপী পরিবেশ অধিদপ্তরের অভিযানে ৬ টি অনুমোদনহীন অবৈধ ইটভাটায় ১৯ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছে মোবাইলকোর্ট ।
মঙ্গলবার( ১০মার্চ ) দিনব্যাপী পরিবেশ অধিদপ্তরের পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধভাবে গড়ে উঠা দুটি ইটভাটা সম্পন্ন ভেঙে দেওয়া হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজ্জাদ জাহিদ রাতুল অভিযান পরিচালনা করেন। মোবাইল কোর্টে প্রসিকিউশনের দায়িত্ব পালন করেন জেলা পরিবেশ অধিদপ্তর পরিদর্শক শাহিন আলম, এ সময় পুলিশ, র্যাব ও ফায়ার সার্ভিস সদস্যরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/03/11/চুয়াডাঙ্গার-পুলিশ-সুপার/
জরিমানাকৃত ইটভাটা, মেসার্স বর্ণ ব্রিকস: ২ লাখ, মেসার্স প্রত্যয় ব্রিকস: ৩ লাখ ৫০ হাজার, মেসার্স এডিবি ব্রিকস: ৩ লাখ, মেসার্স লামইয়া ব্রিকস ৩ লাখ, মেসার্স মামা-ভাগ্নে ব্রিকস: ৫ লাখ, মেসার্স আরএফবি ব্রিকস ৩ লাখ টাকা। সিরাজগঞ্জ জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক তুহিন আলম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। তিনি আরও বলেন, পরিবেশ রক্ষায় অনুমোদনহীন অবৈধ ভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।




















