ঢাকা ০৯:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
৪ মাত্রার ভূমিকম্পে কাঁপল ঢাকা ও আশপাশের এলাকা আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল পেনাল্টি মিস করেও ইতিহাস গড়লেন মেসি চোরাই পথে সার পাচারকালে আটক, মোবাইল কোর্টে ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা উত্তরপ্রদেশের লখনউয়ের কোচিং সেন্টারে আগুন, ঝলসে মৃত্যু অন্তত ১৫ জনের  বকেয়া বিদ্যুৎবিল পরিশোধের পর চালু হলো বেলগাছি ইউনিয়ন পরিষদের কার্যক্রম ছাত্রলীগের ‘উসকানিমূলক কর্মকাণ্ডের’ প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গায় বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৭ নেতাকর্মী গ্রেফতার কুলাউড়ায় যানজট, মাদক ও অপরাধ দমনে নেওয়া হলো কঠোর সিদ্ধান্ত তাড়াশে কোচিং সেন্টারের আড়ালে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন-নিপিড়নের অভিযোগ

সেহরি খাওয়া হলো না কুলাউড়ার প্রবাসী মিজানুর রহমানের, বাহরাইনে ইন্তেকাল

সামসু‎ উদ্দিন বাবু, কুলাউড়া উপজেলা প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৪:০৩:১৭ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬ ৮৫ বার পড়া হয়েছে

সেহরি খাওয়া হলো না কুলাউড়ার প্রবাসী মিজানুর রহমানের, বাহরাইনে ইন্তেকাল

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পবিত্র রমজান মাসে সেহরি খাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু নিয়তির নির্মম পরিহাস—সেহরি আর খাওয়া হলো না মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার এক প্রবাসীর।

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভুকশিমইল ইউনিয়নের কাড়েরা গ্রামের বাসিন্দা বাহরাইন প্রবাসী মিজানুর রহমান মীরজান গতরাত বাহরাইনের স্থানীয় সময় রাত ১২টা ৩০ মিনিটের দিকে ইন্তেকাল করেছেন। জানা যায়, তিনি দীর্ঘ প্রায় ১৫ বছর ধরে জীবিকার তাগিদে বাহরাইনে প্রবাস জীবন কাটাচ্ছিলেন।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/03/11/তিস্তায়-অবৈধ-পাথর-উত্তো/

স্বজনদের সূত্রে জানা গেছে, গতরাতে সেহরির সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে সেখানেই তার মৃত্যু হয়। তার এই আকস্মিক মৃত্যুতে পরিবার-পরিজন ও এলাকাবাসীর মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। মরহুম মিজানুর রহমান মীরজান দীর্ঘদিন প্রবাসে থেকে পরিবারের জীবিকা নির্বাহে অবদান রেখে আসছিলেন। তার মৃত্যুতে স্বজন, বন্ধু-বান্ধব ও এলাকাবাসী গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন।

নিউজটি শেয়ার করুন

সেহরি খাওয়া হলো না কুলাউড়ার প্রবাসী মিজানুর রহমানের, বাহরাইনে ইন্তেকাল

আপডেট সময় : ০৪:০৩:১৭ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬