ঢাকা ০৮:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
৪ মাত্রার ভূমিকম্পে কাঁপল ঢাকা ও আশপাশের এলাকা আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল পেনাল্টি মিস করেও ইতিহাস গড়লেন মেসি চোরাই পথে সার পাচারকালে আটক, মোবাইল কোর্টে ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা উত্তরপ্রদেশের লখনউয়ের কোচিং সেন্টারে আগুন, ঝলসে মৃত্যু অন্তত ১৫ জনের  বকেয়া বিদ্যুৎবিল পরিশোধের পর চালু হলো বেলগাছি ইউনিয়ন পরিষদের কার্যক্রম ছাত্রলীগের ‘উসকানিমূলক কর্মকাণ্ডের’ প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গায় বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৭ নেতাকর্মী গ্রেফতার কুলাউড়ায় যানজট, মাদক ও অপরাধ দমনে নেওয়া হলো কঠোর সিদ্ধান্ত তাড়াশে কোচিং সেন্টারের আড়ালে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন-নিপিড়নের অভিযোগ

চুয়াডাঙ্গায় সংরক্ষিত মহিলা আসনে আলোচনায় মিলিমা ইসলাম বিশ্বাস মিলি

বশিরুল আলম, আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা):
  • আপডেট সময় : ০৩:৫৬:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ ৭৭ বার পড়া হয়েছে

হিলা আসনে আলোচনায় মিলিমা ইসলাম বিশ্বাস মিলি

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চুয়াডাঙ্গার রাজনৈতিক অঙ্গনে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা রেখে আলোচনায় রয়েছেন মিলিমা ইসলাম বিশ্বাস মিলি। জাতীয়তাবাদী রাজনীতির আদর্শে বিশ্বাসী এই নেত্রী রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি সামাজিক ও মানবিক বিভিন্ন উদ্যোগেও নিজেকে সম্পৃক্ত রেখেছেন। স্থানীয় রাজনৈতিক মহলে তাকে সংরক্ষিত মহিলা আসনের সম্ভাব্য সংসদ সদস্য হিসেবে আলোচনায় দেখা যাচ্ছে।

চুয়াডাঙ্গা জেলার একটি পরিচিত রাজনৈতিক পরিবারে জন্মগ্রহণ করেন মিলিমা ইসলাম বিশ্বাস মিলি। তার পিতা মরহুম সহিদুল ইসলাম বিশ্বাস চুয়াডাঙ্গা-১ আসনের সাবেক সংসদ সদস্য ও চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। পারিবারিকভাবে রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার কারণে শৈশব থেকেই তিনি রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হয়ে ওঠেন।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/03/12/সাজাপ্রাপ্ত-সার্ভেয়ার-শ/

ছাত্রজীবন থেকেই তিনি সক্রিয় রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তিনি ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, বেগম খালেদা জিয়া হল ছাত্রদলের সাবেক সভাপতি এবং চুয়াডাঙ্গা সরকারি মহিলা কলেজ ছাত্রদলের সাবেক সভাপতির দায়িত্ব পালন করেছেন। ছাত্ররাজনীতিতে তার সক্রিয় ভূমিকা তাকে পরবর্তীতে মূলধারার রাজনীতিতে আরও দৃঢ়ভাবে এগিয়ে যেতে সহায়তা করে।

পরবর্তীতে তিনি চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য এবং জিয়া পরিষদের কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
২০২৪ সালের ২৩ নভেম্বর অনুষ্ঠিত চুয়াডাঙ্গা জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি প্রায় ৪০ শতাংশ ভোট অর্জন করেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ফলাফল তার সাংগঠনিক দক্ষতা ও জনপ্রিয়তার প্রতিফলন।

তার পারিবারিক রাজনৈতিক ঐতিহ্যও সমৃদ্ধ। তার চাচা মোহাম্মদ অহিদুল ইসলাম বিশ্বাস চুয়াডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র এবং জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ছিলেন। পরিবারটির উদ্যোগে চুয়াডাঙ্গায় কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে। এর মধ্যে চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজ, চুয়াডাঙ্গা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় এবং শাহাদাত হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয় উল্লেখযোগ্য।

রাজনীতির পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডেও সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়ানোর মাধ্যমে তিনি ইতোমধ্যে স্থানীয়দের কাছে আস্থার জায়গা তৈরি করেছেন। দলীয় কর্মসূচি বাস্তবায়নেও তিনি নিয়মিত সক্রিয়। জাতীয় সংসদ নির্বাচনসহ বিভিন্ন সময় দলের প্রার্থীদের পক্ষে গণসংযোগ, পথসভা ও কর্মী সমাবেশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/03/12/ফুলবাড়ী-ব্যাটালিয়ন-কর্/

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি ধানের শীষ প্রতীকের পক্ষে নিরলসভাবে কাজ করেছেন। দলীয় মনোনয়ন না পেলেও তিনি দলের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে নির্বাচনী কার্যক্রমে সক্রিয় ছিলেন। তার এই সাংগঠনিক মনোভাব স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের কাছে তাকে আরও গ্রহণযোগ্য করে তুলেছে। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষক ও সচেতন মহলের মতে, মিলিমা ইসলাম বিশ্বাস মিলিকে সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য করা হলে চুয়াডাঙ্গার রাজনীতি ও উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবেন। তাদের বিশ্বাস, দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, পারিবারিক ঐতিহ্য এবং সাধারণ মানুষের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ তাকে এই দায়িত্ব পালনে সক্ষম করে তুলবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চুয়াডাঙ্গায় সংরক্ষিত মহিলা আসনে আলোচনায় মিলিমা ইসলাম বিশ্বাস মিলি

আপডেট সময় : ০৩:৫৬:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬