চুয়াডাঙ্গায় জামায়াতে ইসলামীর জেলা শাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
- আপডেট সময় : ১২:৩২:০২ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬ ৯৩ বার পড়া হয়েছে
বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা শাখার উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিত্ব, গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা–০২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা আমির অ্যাডভোকেট রুহুল আমিন। তিনি তার বক্তব্যে পবিত্র রমজানের শিক্ষা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, রমজান আত্মশুদ্ধি, সংযম ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার মাস। এই মাসের শিক্ষা সমাজে ন্যায়, ইনসাফ ও মানবকল্যাণ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/03/14/দামুড়হুদায়-স্বামী-পরিত/
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চুয়াডাঙ্গা–০১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য, গণমানুষের নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা শাখার সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল। তিনি বলেন, রমজান আমাদের ধৈর্য, সহমর্মিতা ও সামাজিক বন্ধনকে আরও সুদৃঢ় করার শিক্ষা দেয়। তিনি সকলকে ঐক্যবদ্ধভাবে দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা শাখার সেক্রেটারি অ্যাডভোকেট আসাদুজ্জামান।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/03/12/বিএনপি-থেকে-পদত্যাগ-করছে/
সভাপতির বক্তব্যে তিনি বলেন, ইফতার মাহফিল শুধু একটি ধর্মীয় আয়োজন নয়, এটি ভ্রাতৃত্ববোধ, সৌহার্দ্য ও পারস্পরিক সম্পর্ক জোরদারের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। ইফতার মাহফিলে রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়। অনুষ্ঠানে জেলার বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




















