ঢাকা ০৫:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
৪ মাত্রার ভূমিকম্পে কাঁপল ঢাকা ও আশপাশের এলাকা আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল পেনাল্টি মিস করেও ইতিহাস গড়লেন মেসি চোরাই পথে সার পাচারকালে আটক, মোবাইল কোর্টে ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা উত্তরপ্রদেশের লখনউয়ের কোচিং সেন্টারে আগুন, ঝলসে মৃত্যু অন্তত ১৫ জনের  বকেয়া বিদ্যুৎবিল পরিশোধের পর চালু হলো বেলগাছি ইউনিয়ন পরিষদের কার্যক্রম ছাত্রলীগের ‘উসকানিমূলক কর্মকাণ্ডের’ প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গায় বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৭ নেতাকর্মী গ্রেফতার কুলাউড়ায় যানজট, মাদক ও অপরাধ দমনে নেওয়া হলো কঠোর সিদ্ধান্ত তাড়াশে কোচিং সেন্টারের আড়ালে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন-নিপিড়নের অভিযোগ

মশা নিধনে মাঠে নামলো আলমডাঙ্গা পৌরসভা শুরু হলো পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

বশিরুল আলম, আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০১:২৩:০৭ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬ ৬৫ বার পড়া হয়েছে

মশা নিধনে মাঠে নামলো আলমডাঙ্গা পৌরসভা শুরু হলো পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা পৌর এলাকায় মশার উপদ্রব নিয়ন্ত্রণ ও জনস্বাস্থ্য সুরক্ষায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে আলমডাঙ্গা পৌরসভা। মশা নিধন ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা তৈরির লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের অংশ হিসেবে পৌর এলাকার বিভিন্ন সড়ক, ড্রেন, নালা-নর্দমা এবং আবর্জনা জমে থাকা স্থান পরিষ্কার করা হয়। একই সঙ্গে মশার বংশবিস্তার রোধে জমে থাকা পানির উৎসগুলো চিহ্নিত করে তা অপসারণের উদ্যোগ নেওয়া হয়। পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীরা এ সময় ড্রেন পরিষ্কার, আবর্জনা অপসারণ এবং আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে কাজ করেন।

অভিযান চলাকালে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার পান্না আকতার এবং উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন আক্তার। তারা পৌর এলাকার বিভিন্ন স্থানে অভিযান কার্যক্রম পরিদর্শন করেন এবং স্থানীয় বাসিন্দাদের নিজ নিজ বাসাবাড়ি ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার বলেন, মশাবাহিত রোগ প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/03/15/কম্বাইন্ড-হিউম্যান-রাইটস/

তাই পৌরসভার পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতন হয়ে নিজেদের পরিবেশ পরিষ্কার রাখতে হবে। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন আক্তার বলেন, ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে জমে থাকা পানির উৎস ধ্বংস করা জরুরি। এ বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।

পৌরসভার পক্ষ থেকে জানানো হয়েছে, মশা নিধন ও পরিবেশ পরিচ্ছন্ন রাখতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। একই সঙ্গে পৌরবাসীকেও নিজ নিজ এলাকার পরিবেশ পরিচ্ছন্ন রাখতে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

মশা নিধনে মাঠে নামলো আলমডাঙ্গা পৌরসভা শুরু হলো পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

আপডেট সময় : ০১:২৩:০৭ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬