রায়গঞ্জে ধুবিল ইউপির ভিজিএফ চালের ৩৫০ কার্ডের হদিস নেই
- আপডেট সময় : ০১:২৮:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬ ৬৫ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জের রায়গঞ্জে ধুবিল ইউনিয়ন পরিষদের ভিজিএফ চালের ৩৫০ কার্ডের চাল আত্মসাৎ করেছে সচিব ও প্রশাসক। জানা যায়, গত বৃহস্পতিবার ঈদুল ফিতর উপলক্ষে সমাজের হতদরিদ্র ও অসহায় নারী পুরুষের জন্য ২৫৪০ টি কার্ডে বিপরীতে ২৫.৪ মেট্রিক টন চাল বিতরণের জন্য বরাদ্দ দেওয়া হয়। ১২ জন ইউপি সদস্যের বিপরীতে ২১৯০ টি কার্ডের চাল বিতরণ করা হলেও ৩৫০ টি কার্ডের হদিস পাওয়া যায়নি। বাংলাদেশর দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয় কর্তৃক পরিচালিত একটি সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ভিজিএফ চাল বিতরণ করা হয়।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/03/15/কম্বাইন্ড-হিউম্যান-রাইটস/
কিন্তু উল্টোচিত্র দেখা গেছে ধুবিল পরিষদে, বিতরণ না করে স্বার্থ হাসিলের জন্য ৩ হাজার ৫০০ কেজি চাল কাদের বরাদ্দ হল। না কি সমুদয় চাল আত্মস্বাৎ করেছে প্রশাসক ও প্রশাসনিক কর্মকর্তা এমন অভিযোগ করেছেন ইউপি সদস্যরা।
১ নং ও ৫ নং এবং ৮ নং ওয়ার্ড ইউপি সদস্যেরা জানান,৩৫০ কেজি চালের কার্ড প্রশাসক ও প্রশাসনিক কর্মকর্তার অধীনে ছিল যা বন্টন করা হয়নি। অত্র ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যরা মুঠোফোনে বলেন,আমাদের মাধ্যমে বিতরণকৃত কার্ডের বিপরীতে ১০ কেজি করে চাল জনগণের মাঝে বন্টন হলেও ৩৫০ কার্ডের চাল কি হল তার হিসাব দিতে পারেননি প্রশাসক ও প্রশাসনিক কর্মকর্তা।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/03/15/মশা-নিধনে-মাঠে-নামলো-আলমড/
এদিকে প্রশাসনিক কর্মকর্তা স্বপন সরকার জানান, চাল বিতরণের কোন অনিয়ম হয় নাই, তালিকা করেছে এমপি ও ইউএনওর মনোনীত ব্যক্তি এবং ইউপি সদস্যরা আইনগতভাবে তালিকা প্রণয়নের আমার কোন এখতিয়ার নেই। এ বিষয়ে রায়গঞ্জ উপজেলার আইসিটি কর্মকর্তা ও অত্র পরিষদের প্রশাসক মোহায়মেনুর সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে ফোনে পাওয়া যায়নি।




















