শরীয়তপুরে বিভিন্ন এলাকায় সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ উদযাপন
- আপডেট সময় : ০৯:০৭:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬ ৮২ বার পড়া হয়েছে
শরীয়তপুর জেলায় বিভিন্ন এলাকায় সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হয়েছ । শরীয়তপুর জেলার নড়িয়া ও ভেদরগঞ্জ উপজেলার অন্তত ৫০টি গ্রামের প্রায় ৪০ হাজার ধর্মপ্রাণ মুসল্লি এ ঈদ উদযাপনে অংশ নিয়েছেন।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/03/20/অপহরণের-নাটক-৩০-দিন-পর-নাট/
শুক্রবার (২০ মার্চ) সকাল সাড়ে ৯টায় নড়িয়া উপজেলার সুরেশ্বর দরবার শরীফে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। একই সময়ে পৃথক মাঠে আরও একটি জামাত অনুষ্ঠিত হয়েছে। জামাতে ইমামতি করেন শাহ সুফি সৈয়দ বেলাল নূরী আল সুরেশ্বরী ও মাওলানা মো. জুলহাস উদ্দিন।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/03/20/দিনাজপুরে-দ্বিতীয়-বৃহৎ/
স্থানীয় সূত্রে জানা যায়, সুরেশ্বর, কেদারপুর, চাকধ, চণ্ডীপুর এবং ভেদরগঞ্জ উপজেলার দক্ষিণ দারাগড়সহ বিভিন্ন এলাকার মুসল্লিরা দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে রোজা ও ঈদ পালন করে আসছেন। প্রায় ১৫০ বছরের এই ধারাবাহিকতায় এবারও তারা দেশের অন্যান্য অঞ্চলের একদিন আগে ঈদ উদযাপন করছেন। ঈদের নামাজ শেষে মুসল্লিরা দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করেন। পরে একে অপরের সঙ্গে কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করেন।




















