ঢাকা ০৮:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
৪ মাত্রার ভূমিকম্পে কাঁপল ঢাকা ও আশপাশের এলাকা আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল পেনাল্টি মিস করেও ইতিহাস গড়লেন মেসি চোরাই পথে সার পাচারকালে আটক, মোবাইল কোর্টে ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা উত্তরপ্রদেশের লখনউয়ের কোচিং সেন্টারে আগুন, ঝলসে মৃত্যু অন্তত ১৫ জনের  বকেয়া বিদ্যুৎবিল পরিশোধের পর চালু হলো বেলগাছি ইউনিয়ন পরিষদের কার্যক্রম ছাত্রলীগের ‘উসকানিমূলক কর্মকাণ্ডের’ প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গায় বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৭ নেতাকর্মী গ্রেফতার কুলাউড়ায় যানজট, মাদক ও অপরাধ দমনে নেওয়া হলো কঠোর সিদ্ধান্ত তাড়াশে কোচিং সেন্টারের আড়ালে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন-নিপিড়নের অভিযোগ

দর্শনায় ১৪ ঘণ্টা লাইনে থেকেও পেট্রোল মিলেনি, ক্ষোভে ফেটে পড়লেন বাইকাররা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১২:৪৩:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬ ৭৮ বার পড়া হয়েছে

দর্শনায় ১৪ ঘণ্টা লাইনে থেকেও পেট্রোল মিলেনি, ক্ষোভে ফেটে পড়লেন বাইকাররা

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চুয়াডাঙ্গার দর্শনায় পেট্রোল সংকটে চরম ভোগান্তিতে পড়েছেন মোটরসাইকেল চালকরা। টানা ১৪ ঘণ্টা লাইনে দাঁড়িয়েও পেট্রোল না পেয়ে বিক্ষোভে ফেটে পড়েছেন তারা। এতে করে এলাকায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। ভুক্তভোগী বাইকারদের অভিযোগ, শুক্রবার রাত ৮টা থেকে তারা মেসার্স দর্শনা ফিলিং স্টেশনের সামনে লাইনে দাঁড়িয়ে আছেন। পাম্প কর্তৃপক্ষ তাদের জানায়, শনিবার সকাল ৮টা থেকে পেট্রোল সরবরাহ শুরু হবে। সেই আশায় রাতভর অপেক্ষা করেন শতাধিক বাইকার। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে সকাল ৯টা বাজলেও পেট্রোল সরবরাহ শুরু না হওয়ায় ক্ষোভ বাড়তে থাকে।

শরিফুল নামের এক বাইকার বলেন, প্রায় ১৩-১৪ ঘণ্টা ধরে লাইনে দাঁড়িয়ে আছি। এখনো পেট্রোল পাইনি। আমরা কি শুধু লাইনে দাঁড়িয়ে থাকব, নাকি আমাদের অন্য কোনো কাজ নেই? আরেক বাইকার আমির হোসেন বলেন, শুক্রবার রাত থেকেই অপেক্ষা করছি। বলা হয়েছিল সকালে তেল দেওয়া হবে। কিন্তু এখন সকাল ৯টা বাজে, তবুও কোনো কার্যক্রম দেখা যাচ্ছে না। এটা সম্পূর্ণ অব্যবস্থাপনা।” সোবাহান নামের একজন ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। যদি সময়মতো তেল দিতে না পারে, তাহলে আগেই জানানো উচিত ছিল। এই হয়রানির জন্য পাম্প কর্তৃপক্ষই দায়ী।

এদিকে দীর্ঘসময় অপেক্ষা করেও পেট্রোল না পাওয়ায় অনেক বাইকার ক্ষোভ প্রকাশ করে বিক্ষোভ দেখান এবং দ্রুত জ্বালানি সরবরাহের দাবি জানান। এতে করে কিছু সময়ের জন্য স্টেশন এলাকায় উত্তেজনা বিরাজ করে। অভিযোগের বিষয়ে মেসার্স দর্শনা ফিলিং স্টেশন কর্তৃপক্ষ জানায়, শনিবার সকাল ৮টা থেকে পেট্রোল সরবরাহ শুরুর পরিকল্পনা ছিল। তবে শুক্রবার রাতের ঝড়-বৃষ্টির কারণে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, ফলে নির্ধারিত সময়ে কার্যক্রম শুরু করা সম্ভব হয়নি। পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ চলছে এবং দ্রুত পেট্রোল সরবরাহ শুরু করা হবে বলে তারা আশ্বাস দেন।

স্থানীয়রা বলছেন, জ্বালানি সরবরাহে এমন অনিয়ম ও অব্যবস্থাপনা নতুন নয়। এতে করে সাধারণ মানুষকে বারবার ভোগান্তির শিকার হতে হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর নজরদারি ও দ্রুত পদক্ষেপ ছাড়া এই সমস্যা থেকে মুক্তি মিলবে না বলে মনে করছেন তারা। ভুক্তভোগী বাইকাররা দ্রুত সমস্যার সমাধান, সঠিক তথ্য প্রদান এবং নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

দর্শনায় ১৪ ঘণ্টা লাইনে থেকেও পেট্রোল মিলেনি, ক্ষোভে ফেটে পড়লেন বাইকাররা

আপডেট সময় : ১২:৪৩:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬