ত্রিপুরায় ৮ বছরের শিশুকন্যা পিতার লালসার শিকার, পাষন্ড পিতা গ্রেফতার
- আপডেট সময় : ১০:৫০:০২ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬ ৭৬ বার পড়া হয়েছে
উন্মত্ত লালসার শিকার হলেন ৮ বছরের এক নাবালিকা, আর এই নৃশংস ঘটনার অভিযুক্ত খোদ জন্মদাতা পিতা। গত ২০ মার্চ ত্রিপুরার ঊনকোটি জেলার কৈলাসহরে ঘটে যাওয়া এ ঘটনাটি রাজ্যজুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানা গেছে, ঘটনার দিন নাবালিকার পিসি বিশেষ কাজে আগরতলায় বেড়াতে যাওয়ায় বাড়ি ফাঁকা ছিল।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/03/30/স্বজনপ্রীতি-ও-অনিয়মে-তে/
এ সুযোগে পাষন্ড পিতা শিশুটিকে তুলিয়ে বাড়িতে নিয়ে গিয়ে নিজের পাশবিক লালসা চরিতার্থ করে এবং প্রমাণ লোপাটের চেষ্টায় তাকে এক প্রকার ওষুধ খাইয়ে সংজ্ঞাহীন করে দেয়। প্রতিবেশীরা রক্তাক্ত ও অচৈতন্য অবস্থায় শিশুটিকে উদ্ধার করে প্রথমে কৈলাসহর জেলা হাসপাতালে ভর্তি করেন। পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য আগরতলার জিবি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বর্তমানে জিবি হাসপাতালের চিকিৎসকদের প্রচেষ্টায় নাবালিকাটি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/03/30/ভূমি-দখল-মাদক-ও-বালু-মহল-দু/
শুক্রবার (২৭ মার্চ ) রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশনের ৪ সদস্যের এক প্রতিনিধি দল জিবি হাসপাতালে চিকিৎসাধীন ওই নাবালিকাকে দেখতে যান। প্রতিনিধি দলের সদস্য চামেলী সাহা শিশুটির শারীরিক অবস্থার খোঁজ খবর নেন এবং দায়িত্বরত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। তিনি জানান, পুলিশের তৎপরতায় ইতিমধ্যে অভিযুক্ত পিতাকে গ্রেফতার করা হয়েছে। কমিশনের পক্ষ থেকে এই ঘৃণ্য অপরাধের জন্য অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে। এ ঘটনায রাজ্যের বিভিন্ন মহলে নিন্দার ঝড় উঠেছে। সাধারণ মানুষ দোষী ব্যক্তির কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছেন। শিশু অধিকার সুরক্ষা কমিশন পুরো বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে পর্যবেক্ষণ করছে।




















