ঢাকা ০৮:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
৪ মাত্রার ভূমিকম্পে কাঁপল ঢাকা ও আশপাশের এলাকা আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল পেনাল্টি মিস করেও ইতিহাস গড়লেন মেসি চোরাই পথে সার পাচারকালে আটক, মোবাইল কোর্টে ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা উত্তরপ্রদেশের লখনউয়ের কোচিং সেন্টারে আগুন, ঝলসে মৃত্যু অন্তত ১৫ জনের  বকেয়া বিদ্যুৎবিল পরিশোধের পর চালু হলো বেলগাছি ইউনিয়ন পরিষদের কার্যক্রম ছাত্রলীগের ‘উসকানিমূলক কর্মকাণ্ডের’ প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গায় বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৭ নেতাকর্মী গ্রেফতার কুলাউড়ায় যানজট, মাদক ও অপরাধ দমনে নেওয়া হলো কঠোর সিদ্ধান্ত তাড়াশে কোচিং সেন্টারের আড়ালে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন-নিপিড়নের অভিযোগ

চুয়াডাঙ্গা সদর হাসপাতাল সড়কে ওয়ানওয়ে বাস্তবায়নে কঠোর পুলিশ, নেই কোনো ছাড়

বশিরুল আলম, আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা):
  • আপডেট সময় : ০২:২৮:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬ ৬৬ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা সদর হাসপাতাল সড়কে ওয়ানওয়ে বাস্তবায়নে কঠোর পুলিশ

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চুয়াডাঙ্গা সদর হাসপাতাল সড়কে দীর্ঘদিনের যানজট ও বিশৃঙ্খলা নিরসনে একমুখী যান চলাচল (ওয়ানওয়ে) কার্যকর করতে কঠোর অবস্থান নিয়েছে পুলিশ। জনদুর্ভোগ কমাতে নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে নেওয়া হচ্ছে তাৎক্ষণিক ব্যবস্থা, যেখানে কোনো প্রকার প্রভাব বা পরিচয়কে গুরুত্ব দেওয়া হচ্ছে না।

মঙ্গলবার (৩১ মার্চ) সকাল থেকে সড়কের গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে পুলিশ সদস্যদের সক্রিয় উপস্থিতি লক্ষ্য করা যায়। বিশেষ করে সদর হাসপাতাল সংলগ্ন এলাকায় বিপরীতমুখী যান চলাচল বন্ধে নজরদারি জোরদার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এই সড়কে যানজট চরম আকার ধারণ করেছিল। এতে করে হাসপাতালে আসা রোগী ও তাদের স্বজনদের ভোগান্তি বাড়ছিল।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/03/31/দোয়ারাবাজারে-অভিবাসনের/

পরিস্থিতি বিবেচনায় জেলা প্রশাসনের নির্দেশনায় সড়কটিকে একমুখী ঘোষণা করা হয়। তবে কিছু অসচেতন চালক উল্টো পথে গাড়ি চালানোর চেষ্টা করলে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থান নেয়। অভিযানের সময় নিয়ম ভঙ্গ করে বিপরীত দিক থেকে আসা একটি মন্ত্রণালয়ের স্টিকারযুক্ত পাজেরো গাড়িকেও থামিয়ে ঘুরিয়ে দেওয়া হয়। পুলিশের এই নিরপেক্ষ ভূমিকা সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/03/31/ফুয়েল-কার্ডের-লাইনে-দাঁ/

চুয়াডাঙ্গা সদর থানার দায়িত্বপ্রাপ্ত এক কর্মকর্তা বলেন, “আইনের চোখে সবাই সমান। সরকারি বা বেসরকারি—কোনো পরিচয়ই নিয়ম ভঙ্গের ক্ষেত্রে ছাড় পাওয়ার কারণ হতে পারে না। সড়কে শৃঙ্খলা ফেরাতে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।” তিনি আরও জানান, একমুখী সড়ক ব্যবস্থাপনা পুরোপুরি কার্যকর রাখতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি সকল চালককে ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

চুয়াডাঙ্গা সদর হাসপাতাল সড়কে ওয়ানওয়ে বাস্তবায়নে কঠোর পুলিশ, নেই কোনো ছাড়

আপডেট সময় : ০২:২৮:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬