ঢাকা ১২:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
আগুন থেকে বাঁচতে ভবন থেকে ঝাঁপ, লখনৌতে নিহত ১১ আন্তঃজেলা চোরচক্রের সক্রিয় সদস্য চোরাইকৃত মোটরসাইকেলসহ গ্রেফতার পদ্মা নদীতে চাঁদাবাজির সময় দুই যুবক আটক, নগদ টাকা ও ট্রলার জব্দ ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা সফল, ৬০ দিনের রোডম্যাপে সমঝোতা: শেহবাজ শরিফ আওয়ামী লীগের অপতৎপরতা ঠেকাতে ৬ জেলায় সেনা মোতায়েন: স্বরাষ্ট্রমন্ত্রী বিতর্কের মুখে তিন ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর বিচারাঙ্গনের উজ্জ্বল নক্ষত্র: খন্দকার মোঃ আছাদুজ্জামান ২৩ জুন সারাদেশে বিক্ষোভ সমাবেশ করবে এনসিপি নজরুল বিশ্ববিদ্যালয়ে গাঁজা সেবনের অভিযোগে সিনিয়র-জুনিয়র সংঘর্ষ মাদারীপুরে চলাচলের পথ বন্ধের অভিযোগে সরকারি কলেজের অধ্যক্ষ-উপাধ্যক্ষের বিরুদ্ধে মামলা

আলমডাঙ্গায় জামায়াতের রুকন সভা: আত্মশুদ্ধি ও সমাজ পরিবর্তনের আহ্বান

বশিরুল আলম, আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা:
  • আপডেট সময় : ১২:০০:০৬ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬ ৮৬ বার পড়া হয়েছে

আলমডাঙ্গায় জামায়াতের রুকন সভা: আত্মশুদ্ধি ও সমাজ পরিবর্তনের আহ্বান

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আলমডাঙ্গা উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে এক গুরুত্বপূর্ণ রুকন সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা জামায়াত কার্যালয়ে আয়োজিত এ সভায় দলীয় নেতাকর্মীদের মাঝে আত্মশুদ্ধি, আদর্শচর্চা এবং সমাজ পরিবর্তনের প্রত্যয় তুলে ধরা হয়। উপজেলা জামায়াতের আমীর ও ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী প্রভাষক শফিউল আলম বকুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য ও সমাজকল্যাণ সম্পাদক আলতাফ হোসাইন।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/04/08/আলমডাঙ্গায়-নববর্ষের-প্র/

সভায় প্রধান অতিথি তার বক্তব্যে রুকনদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে গুরুত্বারোপ করে বলেন, নিয়মিত কুরআন ও হাদিস অধ্যয়নের মাধ্যমে এমন জ্ঞান অর্জন করতে হবে, যা একজন মানুষকে ইসলাম ও জাহিলিয়াতের পার্থক্য স্পষ্টভাবে বুঝতে সহায়তা করবে। তিনি আরও বলেন, আল্লাহ তাআলা ও রাসূল (সা.)-এর নির্দেশিত জীবনব্যবস্থা অনুসরণ করে কুসংস্কারমুক্ত, নৈতিক ও মানবিক জীবন গড়ে তুলতে হবে। তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, ব্যক্তিগত জীবনে হিংসা-বিদ্বেষ পরিহার করে আত্মশুদ্ধির মাধ্যমে নিজেদেরকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/04/08/মেয়র-নির্বাচনে-অংশ-নেবা/

সমাজ পরিবর্তনের প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, “একটি সুন্দর সমাজ গড়তে হলে আগে নিজেকে গড়ে তুলতে হবে।”সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রচার বিভাগের সভাপতি মফিজুর রহমান জোয়ার্দ্দার, উপজেলা নায়েবে আমীর ইউসুফ আলী মাস্টার এবং অফিস সম্পাদক রফিকুল ইসলাম। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি মামুন রেজা। সভাটি দলীয় নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করে এবং ভবিষ্যৎ কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয়ে শেষ হয়।

নিউজটি শেয়ার করুন

আলমডাঙ্গায় জামায়াতের রুকন সভা: আত্মশুদ্ধি ও সমাজ পরিবর্তনের আহ্বান

আপডেট সময় : ১২:০০:০৬ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬