ঢাকা ১২:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি মাসুদ পারভেজ রাসেল দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে ২,২১৬ টাকা বৃদ্ধি উতরপ্রদেশের যমুনায় নৌকাডুবি! নিখোঁজ ৬ হাউসপুরে রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করলেন এমপি মাসুদ পারভেজ রাসেল ১৬ বছরের নিচে সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ আধুনিক ডেইরি ব্যবস্থাপনায় নারী খামারিদের প্রশিক্ষণ দিল ব্র্যাক ‘প্রথম ভালোবাসা নিয়ে ভাইরাল হতে চাই না,’ জানালেন তানজিয়া জামান মিথিলা মেরির মূর্তি অবমাননা বিজেপির জয়ে বিএনপি নেতার অভিনন্দন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বাংলাদেশ ওয়াকফ প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে নারীসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

আব্দুল মান্নান, রাজশাহী (সদর)
  • আপডেট সময় : ০৩:৩১:২৫ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬ ৫৪ বার পড়া হয়েছে

মাদকবিরোধী অভিযানে নারীসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহী মহানগরীতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পবা, কর্ণহার, গোয়েন্দা শাখা (ডিবি) এবং মতিহার থানা পুলিশের পৃথক পৃথক মাদকবিরোধী অভিযানে নারীসহ ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- পবা থানার শুভিপাড়া গ্রামের মৃত আঃ আলীমের ছেলে মোঃ বেলায়েত আলী (৬০); কর্ণহার থানার কবিরাজপাড়া গ্রামের মৃত মনসুর রহমানের ছেলে মোঃ মোংলা (৪০); মতিহার থানার সাতবাড়িয়া (মিজানের মোড়) গ্রামের মৃত নূর মোহাম্মদের মেয়ে মোছাঃ কমেলা বেগম (৫২) এবং একই থানার খোঁজাপুর গ্রামের মোঃ রবিউল ইসলামের ছেলে মোঃ রোকন আলী (২০)। সকলেই রাজশাহী মহানগরীতে বসবাস করেন।

আরওপড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/04/08/কালীগঞ্জে-নববর্ষের-প্রস্/

গতকাল ৬ এপ্রিল রাত আনুমানিক ১০ টার দিকে পবা থানার বড়গাছি ইউনিয়নের শুভিপাড়া গ্রামের বেলায়েতের বসতবাড়ী হতে তাকে আটক করা হয়। গত ৫ এপ্রিল রাত আনুমানিক পৌনে ১২ টার দিকে কর্ণহার থানার কবিরাজপাড়া এলাকা থেকে মোংলাকে আটক করা হয়। অন্যদিকে গতকাল ৬ এপ্রিল দুপুর আনুমানিক ১ টায় মতিহার থানার সাতবাড়িয়া মিজানের মোড় এলাকা থেকে কমেলাকে এবং একই তারিখ সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭ টার দিকে একই থানার খোঁজাপুর গ্রামে রোকনের বসতবাড়ী হতে তাকে আটক করা হয়।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/04/08/চুয়াডাঙ্গায়-হজ-প্রশিক্/

গ্রেপ্তারকৃতদের দেহ তল্লাশি করে মোট ১০০ গ্রাম গাঁজা, ১৭ পিস ইয়াবা  এবং ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়াও মাদক বিক্রির নগদ ২ হাজার ৩শ টাকা জব্দ করা  হয়। উল্লেখ্য, গ্রেপ্তারকৃত আসামি কমেলার বিরুদ্ধে আরএমপি’র বিভিন্ন থানায় ৯ টি মাদক মামলা চলমান রয়েছে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা রুজু করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে নারীসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

আপডেট সময় : ০৩:৩১:২৫ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬