সর্বশেষ:
রেলওয়ের সক্ষমতা বাড়াতে ভারত থেকে ২০০ ব্রডগেজ কোচ আনছে সরকার
নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ০২:১৯:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬ ৬৮ বার পড়া হয়েছে
বাংলাদেশ রেলওয়ের সক্ষমতা বাড়াতে ভারত থেকে ২০০টি নতুন ব্রডগেজ কোচ আনার উদ্যোগ নেওয়া হয়েছে। সংসদে সড়ক ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম জানান, ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকের অর্থায়নে এই প্রকল্প বাস্তবায়ন হচ্ছে।
২০২৬ সালের জুন থেকে ২০২৭ সালের ডিসেম্বরের মধ্যে এসব কোচ রেলওয়ের বহরে যুক্ত হবে। মন্ত্রী বলেন, নতুন কোচ এলে নতুন ট্রেন চালু ও রুট সম্প্রসারণ সহজ হবে।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/04/09/কর্ম-হারিয়ে-দেশে-আসা-প্র/
বর্তমানে ইঞ্জিন, কোচ ও জনবল সংকটের কারণে অনেক ট্রেন চলাচল বন্ধ রয়েছে। নতুন কোচ যুক্ত হলে এই সংকট অনেকটাই কাটবে বলে আশা করা হচ্ছে।


























