ঢাকা ০৪:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
৪ মাত্রার ভূমিকম্পে কাঁপল ঢাকা ও আশপাশের এলাকা আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল পেনাল্টি মিস করেও ইতিহাস গড়লেন মেসি চোরাই পথে সার পাচারকালে আটক, মোবাইল কোর্টে ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা উত্তরপ্রদেশের লখনউয়ের কোচিং সেন্টারে আগুন, ঝলসে মৃত্যু অন্তত ১৫ জনের  বকেয়া বিদ্যুৎবিল পরিশোধের পর চালু হলো বেলগাছি ইউনিয়ন পরিষদের কার্যক্রম ছাত্রলীগের ‘উসকানিমূলক কর্মকাণ্ডের’ প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গায় বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৭ নেতাকর্মী গ্রেফতার কুলাউড়ায় যানজট, মাদক ও অপরাধ দমনে নেওয়া হলো কঠোর সিদ্ধান্ত তাড়াশে কোচিং সেন্টারের আড়ালে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন-নিপিড়নের অভিযোগ

ডিএনসিসিতে ৫ লাখ শিশুকে টিকার লক্ষ্য নিয়ে হাম-রুবেলা ক্যাম্পেইন শুরু

স্বাস্থ্য ডেস্ক:
  • আপডেট সময় : ০৩:৪৩:৪৭ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬ ৬৩ বার পড়া হয়েছে

ডিএনসিসিতে ৫ লাখ শিশুকে টিকার লক্ষ্য নিয়ে হাম-রুবেলা ক্যাম্পেইন শুরু

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শিশুদের মধ্যে হামরুবেলা রোগের প্রকোপ রোধে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় জরুরি টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। রবিবার (১২ এপ্রিল) সকালে রাজধানীর কড়াইল এলাকায় এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন এম এ মুহিত। তিনি জানান, ৬ মাস থেকে ৫ বছর বয়সী সব শিশুকে এই টিকার আওতায় আনা হবে এবং এটি বাধ্যতামূলকভাবে নিশ্চিত করার আহ্বান জানান। প্রথমে ১৭টি উপজেলায় শুরু হওয়া এই কার্যক্রম ইতোমধ্যে ৪টি সিটি করপোরেশনে বিস্তৃত হয়েছে। আগামী ২০ তারিখ থেকে সারাদেশে টিকাদান কার্যক্রম চালু হবে।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/04/09/স্টেশন-বন্ধের-পর-ধীরে-ধীর/

ডিএনসিসির ১০টি অঞ্চলে মোট ৫৯৯টি কেন্দ্রে এই ক্যাম্পেইন পরিচালিত হচ্ছে। এর মধ্যে রয়েছে ৫৪টি স্থায়ী কেন্দ্র, ৫০২টি অস্থায়ী কেন্দ্র, ৩৫টি ইভিনিং সেন্টার এবং ৮টি ফ্রাইডে সেন্টার। এই মাসব্যাপী কর্মসূচি ১১ মে পর্যন্ত চলবে এবং প্রায় ৫ লাখ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।ডিএনসিসি প্রশাসক জানান, মহাখালী ডিএনসিসি কোভিড হাসপাতালকে একটি পূর্ণাঙ্গ জেনারেল হাসপাতালে রূপান্তরের পরিকল্পনা রয়েছে, যাতে নগরবাসী আরও উন্নত স্বাস্থ্যসেবা পেতে পারেন।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/04/11/তেল-সংকটে-পেট্রোল-পাম্পে/

ক্যাম্পেইন বাস্তবায়নে ৫৯৪ জন টিকাদানকর্মী, ৬৫০ জন স্বেচ্ছাসেবক এবং ২০৩ জন সুপারভাইজার দায়িত্ব পালন করছেন। স্বাস্থ্য বিশেষজ্ঞরা অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন, নির্ধারিত কেন্দ্রে শিশুদের নিয়ে গিয়ে টিকা নিশ্চিত করতে, যাতে ভবিষ্যতে বড় ধরনের সংক্রমণ প্রতিরোধ করা যায়।

নিউজটি শেয়ার করুন

ডিএনসিসিতে ৫ লাখ শিশুকে টিকার লক্ষ্য নিয়ে হাম-রুবেলা ক্যাম্পেইন শুরু

আপডেট সময় : ০৩:৪৩:৪৭ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬